ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে সাংবাদিকের ওপর হামলা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৫:৩২
দৈনিক সকালের সময় পত্রিকায় চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মো. শামীম রেজা সংবাদ সংগ্রহের জন্য আজ রোববার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের কাছে যান। এ সময় দৈনিক সকালের সময়ের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মো. শামীম রেজা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে ২০২১-২২ অর্থবছরের রাজস্ব প্রকল্পের ফলোআপের পেঁয়াজের বীজ কতজন কৃষককে দেয়া হয়েছে তা জানতে চান।
 
এ তথ্য জানতে চাওয়ার কারণে দামড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা সাংবাদিক শামীমের ওপর চড়াও হন এবং তার রুমের দরজা বন্ধ করে সাংবাদিককে অবরুদ্ধ করে উপজেলা কৃষি অফিসের আরো দুই কর্মচারীকে ডেকে লাঠি দিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন।
 
এ অবস্থায় সাংবাদিক শামীম দৈনিক সকালের সময় পত্রিকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তৎক্ষণাৎ তার কাছ থেকে উপজেলা কৃষি কর্মকর্তা মোবাইল ফোন কেড়ে নেন। দৈনিক সকালের সময় পত্রিকায় স্টাফ রিপোর্টার মো. সাজেদুর রহমান তৎক্ষণাৎ দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তাকে ফোন দিলে সাংবাদিক মো. শামীমকে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে দৈনিক সকালের সময়ের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মো. শামীম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-১৩৯৩)।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সানজিদা বেগম দৈনিক সকালের সময়কে বলেন, বিষয়টি আমি অবশ্যই আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে পদক্ষেপ নিতে বলেন আমি সেভাবেই পদক্ষেপ গ্রহণ করব ।
 
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার কাছে জানতে চাইলে তিনি দৈনিক সকালের সময়কে বলেন, বিষয়টি আমি এখনো জানি না। তবে আমি এখনই জানার চেষ্টা করছি। উপজেলা কৃষি কর্মকর্তা যদি অন্যায়ভাবে এ ঘটনা ঘটিয়ে থাকেন, অবশ্যই আমি চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / এমএসএম

পাথরঘাটায় বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং

নাটোরের সিংড়ায় ৪নং কলম ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে

​কাপ্তাইয়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে তথ্য অফিসের সংবাদ সম্মেলন

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ে মেহেরপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ছে

তেতুলিয়া শালবাহান ইউপির প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় নোয়াখালীতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বাঁশখালীতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত

মনপুরায় সাবমেরিন কেবলে বিদ্যুতের মহাপরিকল্পনা, আন্তর্জাতিক টেন্ডার আহ্বান

গরুর হাটে গিয়ে খোয়ালেন ১লাখ টাকা; সংশ্লিষ্টদের নজরদারি নিয়ে ক্ষোভ

হিলিতে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সদস্য 'চুষনি' আটক

হাতিয়ায়‌ ৩৮ লক্ষ টাকা মূল্যের সামুদ্রিক মাছ সহ ৪৫ জন জেলে কে আটক করেছে কোস্টগার্ড