টাঙ্গাইলে মাছের পোনা অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মৎস্য সপ্তাহ উদ্বোধন
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। রোববার (২৪ জুলাই) সকাল ১০টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা জেলা মৎস্য অফিস হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর দৃষ্টিনন্দন ডিসি লেকে বিভিন্ন প্রজাতির ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন (এমপি)। টাঙ্গাইলের জেলা প্রশাসক ড.মো. আতাউল গনির সভাপতিত্বে এবং জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হকের সঞ্চলনায় বর্ণাঢ্য আয়োজনে আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাশেদ, সহকারী পরিচালক মো. মাহবুব হোসেন, টাঙ্গাইল সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, খামার ব্যবস্থাপক মো. মঞ্জুরুল হকসহ সফল মৎস্যচাষি এবং মৎস্য অফিসের স্টাফবৃন্দ।
এমএসএম / জামান
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত