চট্টগ্রামে রেলের টিকেট কালোবাজারে : গ্রেফতার ১
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর কোতায়ালি থানাধীন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনস্থ সাধারণ শ্রেণির বিশ্রামাগারের সামনে কতিপয় ব্যক্তি রেলের টিকিট কালোবাজারে উচ্চমূল্যে বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই ২১২৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনাকালে এক যাত্রীর কাছে উচ্চমূল্যে টিকিট বিক্রয়কালীন প্রতারক মো. হাসান আলী (৩২), পিতা- মৃত আলাল উদ্দিন, সাং টাঙ্গাটিপাড়া, থানা- গৌরিপুর, জেলা- ময়মনসিংহ’কে হাতেনাতে আটক করে। পরবর্তীতে ধৃত আসামির শরীর তল্লাশি করে তার কাছ থেকে চট্টগ্রাম হতে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ১৯টি টিকিট এবং টিকিট বিক্রির মোট ৪ হাজার ৫৫০ টাকা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ বর্ণিত স্থানে রেলওয়ের টিকিট উচ্চমূল্যে বিক্রি করে আসছে। এছাড়াও ধৃত আসামি আরো স্বীকার করে যে, সে টিকিট কালোবাজারির মাধ্যমে রেলের টিকিট সংগ্রহ করে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা অর্জনের জন্য গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করত।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied