রূপগঞ্জে সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ছেলে ও পুত্রবধূর ঝগড়া থামাতে গিয়ে আব্দুল আলী (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৪ জুলাই) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরাব রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের দুই ছেলে কাউসার ও আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
মামলার বাদী নিহতের ছেলে ইব্রাহিম জানান, রোববার বিকেলে তার দুই ভাই কাউসার ও আব্দুল মান্নান এবং আব্দুল মান্নানের স্ত্রী ও মাহবুবের স্ত্রী আমেনা বেগম পারিবারিক কলহের জেরে ঝগড়া শুরু করে। ঝগড়ার একপর্যায়ে কাউসার আব্দুল মান্নানের স্ত্রী রেহেনা বেগমকে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার পিতা আব্দুল আলী তাদের বাধা দেন। এ সময় তার ভাই আব্দুল মান্নান তার পিতা আব্দুল আলীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ছেলে ইব্রাহিম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের দুই ছেলেকে আটক করা হয়েছে। পরে এ ঘটনায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের আইনজীবী কাকন
মির্জাগঞ্জে উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান
নিজ অর্থায়নে বক্স কালভার্ট নির্মাণ করে প্রশংসায় ভাসছেন নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ
কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মর্তুজা
উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট সেলিম রেজা সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত
মনপুরায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
মধুখালীতে ছাত্র ছাত্রীদের অটো ভাড়া কমানোর অনুরোধ করলেন রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান
টুঙ্গিপাড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ কমিউনিটি সভা অনুষ্ঠিত
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
Link Copied