বিদ্যুৎ সাশ্রয়ে ইউএনো নাছরিন আক্তারের প্রশংসনীয় উদ্যোগ
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নিজ কার্যালয়ের এসি ও অফিসের ভেতরে ডেকোরেশনের সব বাতি বন্ধ রেখে অফিস চালাচ্ছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার। পাশাপাশি অফিসের দরজায় টাঙিয়ে রেখেছেন এসি বন্ধ রাখা ও বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত একটি নোটিস। তার এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনগণ।
সরেজমিন দেখা যায়, উপজেলার নিজ অফিসের এসি বন্ধ করে বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতামূলক প্রচারণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা হয়ে নানান প্রশংসায় ভাসছেন ইউএনও নাছরিন আক্তার।
সোমবার (২৫ জুলাই) তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিসের ভেতরে প্রতিটি জানালা খুলে দেয়া হয়েছে, যাতে বাইরের আলো সহজেই প্রবেশ করতে পারে। শীতাতপ যন্ত্রটি (এসি) ও বাতিগুলো বন্ধ রাখা হয়েছে। তবে গরমের তাপ বেশি থাকায় ভেতরের সিলিং ফ্যানটি চালু রাখা হয়েছে।
এ ব্যাপারে ইউএনও নাছরিন আক্তার বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজে নিয়ম মেনে এবং তা দেখে অন্যরা যেন সরকারি এ নির্দেশ মেনে চলে সেদিকে নজর দিচ্ছি। অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, ফ্যান এমনকি টেলিভিশনও ব্যবহার করছি না। চলমান বিদ্যুৎ সংকট না কাটা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বর্তমানে বিদ্যুতের যে সংকট দেখা দিয়েছে সেটি মোকাবেলা করার জন্য এবং বিদ্যুৎ সাশ্রয় করার জন্য যার যার অবস্থান থেকে যদি আমরা সচেতন হই, তাহলে এ সংকট মোকাবেলা করা আমাদের জন্য সহজ হবে। তাই আসুন সবাই মিলে সরকারি নির্দেশনা মেনে চলে বিদ্যুৎ সংকট রোধ করি।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান