ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঁচা বাজারের সভাপতিকে কুপিয়ে জখম


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৫-৭-২০২২ বিকাল ৫:১৭

ধামরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌরসভার ৯নং ওয়ার্ডের কমিশনার মোড় এলাকার খোরশেদ আলম কাঁচা বাজারের সভাপতি পলি বেগমকে দিন-দুপুরে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পলি বাদী হয়ে ধামরাই থানায় ৬ জনের নামোল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গতকাল রোববার (২৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে মো. সাজ্জাদুর রহমানকে আটক করেছে। আজ সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতবিার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকার কমিশনার মোড়ে এনায়তের দোকানরে সামনে ঘটনাটি ঘটে। আহত পলি ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকার মো. কদ্দুস আলীর স্ত্রী। তিনি খোরশেদ আলম কাঁচাবাজারের সভাপতি।

আটককৃত সাজ্জাদুর রহমান ধামরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের চারবারের নির্বাচিত কাউন্সিলর মো. আবু সাঈদের ছেলে। বাকি আসামিরা হলেন- মো. ইব্রাহিম, পিতা- মো. আবু সাঈদ, মো. হযরত আলী, মো. এনায়েত হোসেন, মো. হাবিব এবং মো. পারভেজ।

ভুুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, খোরশেদ আলম কাঁচাবাজারে মো. রাজা মিয়া নামে এক ব্যক্তি চায়ের দোকান করেন। সেই সুবাদে মো. হযরত আলীর কাছ থেকে কিস্তিতে টাকা নেয়। ওই কিস্তির টাকা রাজা মিয়া দিতে না পারায় হযরত আলীর ম্যানেজার মো. রোমান গিয়ে রাজা মিয়ার ঘরে তালা দেয়। পরে বাজারে এসে রোমান রাজা মিয়াকে লিটনের হোটেলের সামনে মারধর করে। এরপর রাজা মিয়া বাজারের সভাপতি পলির কাছে গিয়ে বিচার চায়। পলি ১৯ জুলাই হযরত আলী ও রোমানকে মহিলা কমিশনার নাছিমা খানম শিউলির অফিসে বসে মীমাংসা করবে বলে ডাকেন।সেখানে হযরত আলী, রোমান, ইব্রাহিমসহ কয়েকজন যায়। সেখানে মহিলার কোনো বিচার ইব্রাহিম মানে বলে সেখানে তর্কবিতর্ক হয়। তারই রেশ ধরে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসলামপুর হতে নিজ বাড়িতে যাওয়ার পথে ধামরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুন দক্ষিণপাড়া কমিশনার মোড় এনায়েতের দোকানের সামনে পৌঁছালে ইব্রাহিমের সন্ত্রাসী বাহিনীর লোকজন পলির পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পরে তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থা বেগতিক দেখে ডাক্তার তাকে ঢাকার হোসেন শহীদ সোহরাওয়াদী হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসা নিয়ে পুনরায় ধামরাই হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন। 

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, পৌরসভার ৯নং ওয়ার্ডের কমিশনার মোড়ে এক মহিলাকে মারধরের ঘটনায় থানায় একটি মামলা হলে রাতেই অভিযান চালিয়ে মো. সাজ্জাদুর রহমান নামে এক আসামিকে আটক করে থানায় নিয়ে আসি। আজ সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে। দ্রুত তাদের আটক করে কোর্টে প্রেরণ করা হবে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত