ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইবির ধর্মতত্ত্বের অধীন 'ডি' ইউনিটে ভর্তির আবেদন শুরু ১ আগস্ট


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২৫-৭-২০২২ বিকাল ৫:৫২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২  শিক্ষাবর্ষের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত 'ডি' ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন আগামী ১ আগস্ট থেকে শুরু হবে। যা চলবে ১৩ আগস্ট পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ আগস্ট। সোমবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাকি অনুষদগুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হলেও ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষা স্বতন্ত্রভাবে 'ডি’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu ac.bd) ভর্তির আবেদন করা যাবে। শিক্ষার্থীদের মোবাইল/অনলাইন ব্যাকিং সেবার (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দিতে হবে। এ বছর ১ হাজার ২৫০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

ভর্তিচ্ছুদেরকে অবশ্যই ২০২০ অথবা ২০২১ সালের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০১৮ অথবা ২০১৯ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া ভর্তি নির্দেশিকায় উল্লিখিত শর্ত পূরণ সাপেক্ষে বিভিন্ন কোটায় ভর্তির জন্য আবেদন করা যাবে। এবারের ভর্তি পরীক্ষা ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট ২৫ নম্বর কাটা যাবে। এছাড়াও প্রবেশ পত্র উত্তোলন এবং পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) বিজ্ঞপ্তি প্রকাশসহ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, পূর্বে ধর্মতত্ত্ব অনুষদভূক্ত 'ডি' ইউনিটের অধীন তিনটি বিভাগ (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং আল-হাদীস এন্ড ইসলামিক) ছিলো। তবে এ বছর থেকে মানবিক অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগটিও 'ডি' ইউনিটের সাথে যুক্ত করা হয়েছে। ফলে চারটি বিভাগে মোট ৩২০টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এমএসএম / জামান

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ