খুলনার বাজারে ঝালের দামে আগুন
খুলনার বাজারে কাঁচামরিচসহ প্রায় সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে । দুই থেকে তিন দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজি প্রতি অন্তত বৃদ্ধি পেয়েছে ২৫ থেকে ৩০ টাকা।খুচরা বিক্রেতারা বলছেন, পরিমাণ মত বৃষ্টিপাত না হওয়ায় উৎপাদন কম হয়েছে।যে কারনে বাজাওে সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে।তবে পাইকারি বিক্রেতারাও বলছেন, চাহিদার তুলনায় আমদানি কমে যাওয়ায় কাঁচামরিচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দ্রুত সরকারিভাবে কোনো ব্যবস্থা না নিলে কাঁচামরিচের দাম ডাবল সেঞ্চুরি করতে পারে বলে আশংকা ব্যবসায়ীদের।
নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রকার ভেদে প্রতিকেজি কাঁচামরিচ ১৬০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০টাকা, করল্লা ৫০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, ঝিঙে ৪০, কুশি ৩৫ থেকে ৪০ টাকা, আলু ৩০ টাকা, দেশি পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৮০ টাকা, কাকরোল ৫০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ থেকে ৩৫ টাকা, কাঁচকলা প্রতিহালি ৩০ টাকা দরে বিক্রি হয়েছে।
নগরীর ময়লাপোতা সংলগ্ন কেসিসি সন্ধ্যা বাজারের ব্যবসায়ী আলমগীর বলেন, বাজারে সরবরাহ তুলনামূলক কম থাকায় কাঁচামরিচের দাম একটু বাড়তি। তবে পাইকারি বাজারে যখন সরবরাহ বৃদ্ধি পাবে তখন খুচরো বাজারেও দাম কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।রুপসা,কেসিসি বাজার,খালিশপুর বাজারে কাঁচা তরকারির দাম ৫টাকা কমবেশী দেখা যায়।
সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ডের ব্যাপারী আলম শেখ দৈনিক সকালের সময়কে বলেন, চাহিদার তুলনায় সবজির সরবরাহ অনেক কম।আমদানি কম থাকায় বেশি দামে সবজি কিনতে হচ্ছে। রুপসা বাজারে বাজার করতে আসা জুনায়েদ আব্দুল্লাহ বলেন, ইদের পরে সবজির মূল্য কিছুটা কম থাকলেও দুই-তিন দিনের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় কাঁচামরিচের দাম বেড়েছে অস্বাভাবিক। বাজার দর মনিটরিং ব্যবস্থা না থাকায় বেশি লাভের আশায় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে তাদের ইচ্ছামত দাম বাড়িয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন ।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ