তিতাসে কম্পিউটার দক্ষতা বৃদ্ধিকল্পে হাবে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন
কুমিল্লার তিতাসে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কম্পিউটারের ওপর দক্ষতা বৃদ্ধিকল্পে এবং ওয়েব পোর্টাল আপডেটকরণ বিষয়ে মঙ্গলবার উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় উপজেলা কম্পিউটার হাবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কম্পিউটারের ওপর দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে গত ২ মে ১২টি অত্যাধুনিক কম্পিউটার নিয়ে উপজেলা কম্পিউটার হাব চালু করা হয়। উক্ত ল্যাব উদ্বোধনের পর ২৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে ডি-নোথি বিষয়ে তাত্ত্বিক ও প্রায়োগিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ জুলাই) থেকে সকল দপ্তরের প্রধানদের ওয়েব পোর্টাল আপডেটকরণ বিষয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ জানান, এ ধরনের কম্পিউটার হাব প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের তাদের নিজ দক্ষতা বাড়ানোর সাথে সাথে সকল দপ্তরিক কার্যক্রমে ডিজিটালাইজেশন করাসহ গতিশীলতা আনয়ন এবং কর্মক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলা। এ হাবে শুধু কর্মকর্তা-কর্মচারী নয়, পর্যায়ক্রমে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার জানান, ফোরআইআর বাস্তবায়নে অদূর ভবিষ্যতে কম্পিউটার হাব কর্মকর্তা-কর্মচারীসহ তিতাস উপজেলাবাসীকে ডিজিটাল প্রযুক্তি খাতে পূর্বের চেয়ে অনেক বেশি সহায়তা দেবে। প্রয়োজন হলে হাবে আরো কম্পিউটার সংযোজন করা হবে।
এমএসএম / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
Link Copied