ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে পাওনা টাকা চাওয়ায় হয়রানি করার অভিযোগ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ৪:২৮
আট লাখ টাকায় ট্রাক কেনা ব্যক্তিকে ট্রাক ও টাকা ফেরত না দিয়ে উল্টো ওই পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রাজশাহী মহানগরীর পাঠানপাড়া এলাকার বাসিন্দা মৃত হামিদের ছেলে মো. আরিফ (৫৫)। 
 
ঘটনা সুত্রে জানা যায়, চলতি বছরের ১৩ জানুয়ারি ৮ লাখ টাকায় ট্রাক বিক্রয় সংক্রান্ত চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী ভুক্তভোগী আরিফ ৮ লাখ টাকা পরিশোধ করার পরও ট্রাক মালিক আজাদ হোসেন ট্রাক বা টাকা ফেরত না দিয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকিসহ বাড়িতে মাস্তান বাহিনী পাঠিয়েও হয়রানি করছে।
 
সূত্রমতে, গত ২৩ জুলাই সন্ধ্যা ৭টার দিকে আজাদ হোসেন ৩০ জনের একটি মাস্তান বাহিনী নিয়ে আরিফের বাসায় আসে। এ সময় তার সঙ্গে থাকা মানুষজন নিজেদের প্রশাসনের লোক বলে দাবি করে। এমনকি জোরপূর্বক বাসায় প্রবেশ করে তার স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি প্রদান করে। ভুক্তভোগী আরিফ হার্টের রোগী। এ সময় মাস্তান বাহিনীর জোরাজুরিতে ভুক্তভোগী আরিফ অসুস্থ হয়ে পড়েন। অজ্ঞান হয়ে গেলে মাস্তান বাহিনী পালিয়ে যায়। (সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ সংগৃহীত)। 
 
ভুক্তভোগী আরিফ জানান, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের আবছার আলীর ছেলে আজাদ হোসেন তাকে ধর্ম পিতা বানিয়েছিল। সেই সুবাদে তার বাসায় আসা-যাওয়াও ছিল। অর্থনৈতিক সমস্যায় সে তার ট্রাকটি বিক্রি করতে চাইলে আমি তা ক্রয় করতে সম্মতি জানাই। সে অনুযায়ী ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আমি ৮ লাখ টাকা পরিশোধ করি। এরপর সে গাড়িটি আমার কাছে হস্তান্তর করে না। টাকাও ফেরত দেয় না। পরবর্তীতে টাকা চাইতে গেলে সে উল্টো হুমকি-ধমকি দেয়া শুরু করে। এরপর থেকে সে বিভিন্ন সময় বিভিন্নজনকে তার বাসায় পাঠাতে থাকে। তারা মূলত চুক্তির কাগজপত্রগুলো ফেরত নিতে আসে, যাতে আমি মামলা করতে না পারি আর তাদের টাকাও দিতে না হয়।  এ ঘটনাকে কেন্দ্র করে জানুয়ারি মাসের দিকে বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছিলাম। অভিযোগটি মালোপাড়া ফাঁড়ির বাবর নামে একজন তদন্তও করেছিলেন। এখন আবার সে সন্ত্রাসী বাহিনী নিয়ে বাসায় আসছে। গত ২৩ জুলাই সে ৩০ জনের মতো মানুষ নিয়ে আমার বাসায় এসেছিল। তিনি আরো জানান, পরিবার-পরিজন নিয়ে এখন আমি নিরাপত্তাহীনতায় আছি। 
 
২৩ জুলাইয়ের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন কিনা- জানতে চাইলে আরিফ বলেন, থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি।
 
বিষয়টি জানার জন্য আজাদ হোসেনকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া

চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন