ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিজ্ঞান জাদুঘরে জলবায়ু অধিবেশন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৭-২০২২ বিকাল ৫:৫৪

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে “জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়” শীর্ষক এক অধিবেশন আজ অনুষ্ঠিত হয়। সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

এ অধিবেশনে বিশেষজ্ঞ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) জনাব মির্জা শওকত আলী। অধিবেশনে  বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবের উপর তথ্য-উপাত্তসহ বাস্তব চিত্র তুলে ধরা হয়।

তিনি বলেন, “পরিবেশ ও জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। বর্তমান সময়ে মনুষ্যসৃষ্ট গ্রিনহাউজ গ্যাস নির্গমনের  ফলে পৃথিবীর উষ্ণায়নকে জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ ধরা হয়। কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তা’ তাপমাত্রা বৃদ্ধিতে প্রভাব ফেলছে। তাপমাত্রা বৃদ্ধির পরিণতিতে  বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে। এভাবেই জলবায়ুর পরিবর্তন ঘটছে। বিশেষ কোনো অঞ্চল বা জনগোষ্ঠী নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মুখে পড়েছে সারাবিশ্বের মানুষ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রয়াস লাগবে। বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে, বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে। প্রকৃতির ওপর মানুষের বিরূপ আচরণ বন্ধ করতে হবে।”

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের যথেষ্ঠ ভূমিকা আছে। বিজ্ঞান জাদুঘর যেহেতু শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করছে সেহেতু তাদের জলবায়ু সচেতন করতে বিজ্ঞান জাদুঘরের  কর্মকর্তা-কর্মচারিদের জন্য এ  প্রশিক্ষণের আয়োজন।”

সাদিক পলাশ / সাদিক পলাশ

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব