বাঞ্ছারামপুরেে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও, ইন্টারনেটে ছড়ানোর হুমকি
এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপন চেষ্টার অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া জেলার
বাঞ্ছারামপুর উপজেলার ভুক্তভোগী নারী বাদী হয়ে সোমবার রাতে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আমানুল্লা (২৬) এর বাড়ি উপজেলার খোষকান্দি গ্রামে।
মামলা ও থানাসূত্রে জানা গেছে, উপজেলার খোষকান্দি গ্রামের সৌদিপ্রবাসীর স্ত্রী ২৬ জুন স্বামীর বাড়ি থেকে মামার বাড়ি তেলেকান্দি গ্রামে যায়। সঙ্গে তার এক চাচাশ্বশুরও যান। সেখানে কাজ শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে স্বামীর বাড়িতে ফেরার পথে তেলেকান্দি দক্ষিণচকে আসলে খোষকান্দি গ্রামের নূর মোহাম্মদ গৃহবধূ ও চাচাকে ভয়ভীতি দেখিয়ে রাস্তায় আটকে রাখেন।
তাদের আটকে রেখে ফোনে আমানুল্লাকে আসতে বলেন নূর মোহাম্মদ। আমানুল্লা আসার পর ওই গৃহবধূর চাচাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন তারা। পরে নূর মোহাম্মদ ও আমানুল্লা গৃহবধূকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে তারা ওই গৃহবধূর নগ্ন শরীরের ভিডিও-স্থিরচিত্র ধারণ করে এবং এ বিষয়ে বাড়াবাড়ি করলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
৪/৫ দিন ধরে আসামিরা তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য গৃহবধূকে চাপ দিতে থাকে। ২২ জুলাই গৃহবধূর বাবার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামে গিয়ে উভয় আসামি তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বলে। এতে রাজি না হলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তারা।
এ বিষয়টি গৃহবধূ তার ভাই-ভাবিসহ স্বজনদের জানান। গত সোমবার গৃহবধূ ওই দুজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আমানুল্লাকে রাতেই গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।
নির্যাতিত গৃহবধূ জানান, মামার বাড়ি থেকে ফেরার পথে তেলেকান্দি চকে নুর মোহাম্মদ আমাকে রাস্তায় আটকে রেখে আমানুল্লাসহ সে তাকে ধর্ষণ এবং ভিডিও করে রাখে। পুনরায় তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে আমাকে প্রস্তাব দেয়। রাজি না হওয়ার ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। আমি বিষয়টি পরিবারকে জানিয়ে সোমবার রাতে থানায় মামলা করি।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গৃহবধূ বাদী হয়ে পর্নোগ্রাফি ও গণধর্ষণ আইনে মামলা দায়ের করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যজনকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied