ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে প্রভাবশালীদের দখলে থাকা খাস জমি উদ্ধার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৬-৭-২০২২ রাত ৯:১৪

ধামরাইয়ের ভাড়ারিয়া মৌজায় দখলকৃত প্রায় কোটি টাকার মূল্যের ১খাস খতিয়ান ভূক্ত আর এস ৫৫০ দাগের ৪৭ শতাংশ সরকারী পতিত সম্পত্তি (ভূমি) উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৬ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের নেতৃত্বে ধামরাই সদর ভূমি অফিসের নায়েব বিল্লাল হোসেন এ পতিত সম্পত্তি (ভূমি) উদ্ধার করেন।
জানাযায়, দীর্ঘদিন ধরে দখলে থাকা উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া মৌজায় ৪৭ শতাংশ সরকারি খাস খতিয়ান ভূক্ত পতিত জমি প্রভাবশালী স্থানীয় ব্যক্তির ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে রেখে ছিল।দির্ঘদিন ধরে সরকারি ঔই সম্পত্তি দখল করে প্রভাবশালী ঔই ব্যক্তি ভাঙারি ব্যবসা চালিয়ে যাচ্ছিল।সরকারি সম্পত্তি অবৈধভাবে অন্যের দখলে থাকার বিষয়টি স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর নজরে আসলে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের নেতৃত্বে ধামরাই সদর ভূমি অফিসের নায়েব বিল্লাল হোসেন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সরে জমিনে পরিদর্শন করেন। পরে উক্ত সরকারি ভূমি পরিমাপ করে সরকারি দখলে নিয়ে নেন এবং ঔই জমির মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক ঢাকার একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়। এ সব উদ্ধারকৃত ভূমিতে অতি দরিদ্রদের জন্য আশ্রয় প্রকল্প করা হবে বলে জানা গেছে।
এর পূর্বেও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর নির্দেশনায় উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রামে, সানোড়া ইউনিয়নের ভালুম এলাকায়, উপজেলার ধামরাই ইউনিয়নের কায়েতপাড়া, সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর মৌজায় প্রায় ২০ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করেন। অন্যের দখলে থাকা শতশত শতাংশ খাস খতিয়ান ভূক্ত সরকারি ভূমি উদ্ধার করে সেখানে অতি দরিদ্রদের জন্য আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, প্রভাবশালীদের দখলে থাকা সরকারি ভূমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে আশ্রায়ন প্রকল্পের আওতায় ভূমিহীন এবং গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর নির্মাণ করে দেয়া হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত