ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মাদারীপুরে ঘরের ভেতর থেকে হাফেজের লাশ উদ্ধার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৭-৭-২০২২ দুপুর ১২:২৮
মাদারীপুর পৌর শহরের রেন্ডিতলা এলাকা থেকে মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ভাড়াটে বাসার ভেতর থেকে শহীদুজ্জামান (৩৮) নামে এক কোরআনে হাফেজের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। হাফেজ শহীদুজ্জামান মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের রেন্ডিতলা এলাকার খান বাড়িতে ভাড়া বাসায় একাই বসবাস করতেন শহীদুজ্জামান। মঙ্গলবার সন্ধ্যার দিকে বাসার পাশের লোকজন ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পাশের বাসায় থাকা তার ভাইকে খবর দিলে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন খাটের ওপর শহীদুজ্জামান পড়ে আছেন। তার নাক ও মুখে রক্ত ছিল। পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 
 
নিহতের ভাই মনিরুজ্জামান বলেন, আমার ভাই একাই বাসায় থাকত। সে একজন কোরআনে হাফেজ ছিল। আমাদের ধারণা স্ট্রোক করেছে। 
 
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আমাদের মনে হয়েছে স্ট্রোক করেছে। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে মৃত্যুর প্রকৃত ঘটনা কী ছিল। পরিবারের লোকজন থানায় এসেছিল। তাদের কোনো অভিযোগ নেই। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

ভারী বর্ষণে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে জলাবদ্ধতা, প্রশাসনিক কাজে ব্যাঘাত

ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভা

মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে 'ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন'

বরগুনায় ৫০ টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই

খেলনা গাড়িতে লুকানো ছিল ১২ হাজার ইয়াবা, রায়গঞ্জে বাসযাত্রী গ্রেপ্তার

মাদারীপুরে প্রধানমন্ত্রীর বহরে ইট নিক্ষেপের খবর গুজব, চাকা থেকে ছিটকে আসা টুকরো বলছে পুলিশ

ঘোড়াঘাটে অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের পুরনো সুরা মসজিদ

‎নবাবগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চন্দনাইশে বিএনপির নেতার ত্রাণ সামগ্রী বিতরণ

উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে- নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারীতে কৃষকের রোপণ করা ধানের চারা নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা

আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

রেলের অবিক্রিত আসনের টাকা কার পকেটে?