ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে প্রশাসন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১-৭-২০২১ দুপুর ৪:৩২

মৌলভীবাজার জেলার জুড়ীতে করোনার সংক্রমণরোধে দেশব্যাপী সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতায় প্রায় ফাঁকা ছিল উপজেলা সদর সহ অন্যান্য এলাকা। সেই সাথে উপজেলা শহরের প্রবেশদ্বারে ছিলো পুলিশের চেকপোস্ট। উপজেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেসকাল থেকে শহরের বিভিন্ন বড় বড় মার্কেটে নজরদারি করতে দেখা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কঠোর লকডাউন বাস্তবায়ন করতে ও সরকারি আদেশ অনুযায়ী করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে শহরে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। বাইরে যারা বের হয়েছেন তাদের কাছে কারণ জানতে চাওয়া হচ্ছে। সন্তোষজনক উত্তর দিতে না পারলে জরিমানার আওতায় আনা হচ্ছে।

এদিকে কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ও জুড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ও বাংলাদেশ সেনাবাহিনীর জুড়ীতে দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন রিয়াদ হাসান কাজ করে যাচ্ছেন।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা উপজেলার কামিনীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে সংক্রমন প্রতিরোধ আইন ২০১৮ সালের ২৫ এর ২ ধারা অনুযায়ী ০১ টি মামলায় এক ব্যবসায়ীকে আইন অমান্য করে দোকান খোলা রাখায় ১০০০ টাকা জরিমানা করেন। 

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি জুড়ী থানা পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি তৎপর রয়েছে। স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী