ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড় জেলা কৃষকলীগের সভাপতি এড.আজু, সম্পাদক মাসুদ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৭-৭-২০২২ রাত ১০:২৫
পঞ্চগড় জেলা কৃষকলীগের সভাপতি এডভোকেট আজিজার রহমান আজু ও সা.সম্পাদক মাসুদ করিম নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিকেলে দ্বিতীয় অধিবেশনে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এ ঘোষণা দেন। এর আগে পঞ্চগড় সরকারী অডিটোরীয়াম চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও  বেলুন, পায়রা উড়িয়ে পঞ্চগড় জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন।
 সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এডভোকেট মো.আজিজার রহমান আজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নূরুল ইসলাম সুজন। এসময় বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, পঞ্চগড়-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো.মজাহারুল হক প্রধান, বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় কৃষক লীগের সম্মেলন সমন্বয় কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বিটু, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি মো. আব্দুল লতিফ তারিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, প্রমূখসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা সহ আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
দীর্ঘ ৬ বছর পরে এ সম্মেলন অনুষ্ঠিত। এর আগে ২০১৬ সালের ১৩ই ফেব্রুয়ারী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠাতে নির্দেশ দেন।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়