কুয়াকাটায় খাবার হোটেলসহ ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালত ৭ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ৩৮ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন পয়েন্টের খাবার এবং আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এসময় আবাসিক হোটেল ব্যবসার লাইসেন্স না থাকায় হোটেল তাজ, প্যারাডাইস, সানফ্লাওয়ার ও হোটেল সী বীচ ইনে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পঁচা এবং বাসী খাবার সরবরাহ করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাবার হোটেল যমুনা, কলিম ও মায়ের দোয়া হোটেলের মালিককে মোট ১৩ হাজার সহ সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেন মং রাখাইন। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেন মং রাখাইন গনমাধ্যমকে বলেন, কুয়াকাটায় পর্যটক সেবার মান নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Link Copied