ইবি ছাত্রলীগের কমিটি শিগগিরই, কারা আসছেন দায়িত্বে?
দীর্ঘদিন ধরে কমিটি নেই ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের। পদ প্রত্যাশী নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহের পর সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কমিটি নিয়ে গুঞ্জন উঠেছে। শিগগিরই এই ইউনিটের কমিটি দেয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় কমিটির নেতারা।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে কারা আসছেন? এ নিয়ে শাখা ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় ও ত্যাগী নাকি হঠাৎ রাজনীতিতে কেউ বসতে চলেছেন শীর্ষ দুই পদে, এই নিয়েও নেতা-কর্মীদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিগগিরই ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। সৎ, যোগ্য ও মেধাবীদের কমিটিতে প্রাধান্য দেয়া হবে। নেতারা বলেন, সামনে আসছে শোকের মাস ‘আগস্ট’। এই মাসে সাধারণত কোন কমিটি দেয়া হয় না। ফলে এই মাসের মধ্যেই একটি ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
তথ্য মতে, ২০১৯ সালের ১৫ই জুলাই রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যবিশিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এক বছর মেয়াদি কমিটি হলেও ২ বছর ২৩ দিন পর ২০২১ সালের ৮ই ডিসেম্বর কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। পরে ২০২১ সালের ১৩ই ডিসেম্বর ক্যাম্পাসে এসে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের সিভি সংগ্রহ করে কেন্দ্রীয় কমিটির তিন সদস্য। এসময় দুই পদের জন্য ৫৭ জন নেতা-কর্মী সিভি জমা দেন।
সূত্র জানায়, ইবি শাখা ছাত্রলীগের শীর্ষ দুই পদে আসার লড়াইয়ে এগিয়ে আছেন বেশ কয়েকজন পদপ্রত্যাশী। যার মধ্যে রয়েছেন অর্থনীতি বিভাগের মিজানুর রহমান লালন, আইন বিভাগের ফয়সাল সিদ্দিকী আরাফাত, অর্থনীতি বিভাগের ফাহিমুর রহমান সেতু, ইংরেজি বিভাগের তন্ময় সাহা টনি ও অর্থনীতি বিভাগের নাসিম আহমেদ জয়। এছাড়াও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এম জাকির হোসেনের নামও শোনা যাচ্ছে।
পদপ্রত্যাশী ছাত্রলীগনেতা ফাহিমুর রহমান সেতু বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে স্থানীয় পলিটিক্স বিদ্যমান। ফলে অনেক ত্যাগী নেতাও বঞ্চিত হয়েছে। এসব ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে আমি কাজ করতে চাই। সকলের নিকট দোয়া প্রার্থী।
অপর পদপ্রত্যাশী ছাত্রলীগনেতা মিজানুর রহমান লালন বলেন, দ্রুত কমিটির ঘোষণা আসতে পারে। আশাকরছি ভালোকিছুই হবে। সকলের সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত