জুড়ীতে ডাকাতির চেষ্টা, থানায় অভিযোগ
মৌলভীবাজারের জুড়ীতে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আব্দুল মুক্তাদির ও মোহাম্মদ জামিল আহমদ এবং লন্ডন প্রবাসী সুলতান আহমদের ভাই আব্দুল মুকিতের বসতবাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়েছে অজ্ঞাত একটি চক্র। এ ব্যাপারে বুধবার (৩০ জুন) রাতে জুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার (২৯জুন ) মধ্যরাতে উপজেলার পূর্বজুড়ী ইউপির বড়ধামাই গ্রামের মৃত মনির আলীর ছেলে আব্দুল মুকিতের বাড়ির বসতঘরের দরজা ও জানালায় ধাক্কাধাক্কি এবং দরজা ভাঙার চেষ্টা করে একটি চক্র। আওয়াজ শুনে আব্দুল মুকিত ও তার পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে কে কে বলে চিৎকার করেন ও আশপাশের লোকজনকে ফোন দেন। লোকজন আসার বিষয়টি টের পেলে ওই চক্রটি দ্রুত পালিয়ে যায়। পরে ওই পরিবার ও স্থানীরা ডাকাত সন্দেহ হলে জুড়ী থানায় আব্দুল মুকিত বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন, যার নং ১৫৯ তাং ৩০/৬/২০২১।
এ ব্যাপরে জানতে চাইলে বাদী আব্দুল মুকিত বলেন, আমি দরজায় ধাক্কার শব্দে ঘুম থেকে জেগে উঠি এবং জানতে চাই কে? কিন্তু কোনো উত্তর না পেয়ে আতঙ্কিত হই। পরে স্থানীয় কয়েকজনকে মোবাইল ফোনে বিষয়টি জানাই। স্থানীয় লোকজন আসার টের পেয়ে ওরা পালিয়ে যায়। আমার সন্দেহ ওরা ডাকাতি করতে এসেছিল।
জুড়ী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) সঞ্জয় চক্রবর্তী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ