ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ১১:৫১
গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। বুধবার (২৭ জুলাই) গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. সিরাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) এবং রায়দুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)।
 
এসআই মো. সিরাজুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে তিন আরোহী কাশিয়ানী থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি গোপালপুর বাজার এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলের তিন আরোহী মারাত্মক আহত হন। পরে আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মফিজ মোল্লা এবং মারুফ মোল্লাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
তিনি আরো জানান, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে অজ্ঞাত গাড়িটিকে আটক করা যায়নি। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ