ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে গরু চুরির টাকার ভাগ না দেয়ায় ৬ বছরের মেয়েকে হত্যা


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ১:১
পিবিআইয়ের হাতে আটক গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শিশু সুমা হত্যাকাণ্ডের সাথে জড়িত মৃণাল শেখ, সামাদ শেখ ও হাসিব শেখ
পিবিআইয়ের হাতে আটক গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শিশু সুমা হত্যাকাণ্ডের সাথে জড়িত মৃণাল শেখ, সামাদ শেখ ও হাসিব শেখ

গরু চুরির ৮০ হাজার টাকার ভাগ দেননি মিজানুর শেখ। প্রতিশোধ নিতে তার সাড়ে ৬ বছরের শিশু সন্তানকে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে খুন করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপতা গ্রামের মিজানুর শেখের সাড়ে ৬ বছরের মেয়ে সুমা হত্যার তদন্তে এ তথ্য পেয়েছে বলে গত মঙ্গলবার (২৬ জুলাই) জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্তে বেরিয়ে এসেছে, শিশু সুমার বাবা মিজানুরের সঙ্গে একই এলাকার আজিজ মোল্লা, সামাদ শেখ, হাসিব শেখ, নূর মোহাম্মদ ও দুলুসহ কয়েকজন গরু চুরি করতেন। চুরি করা গরু বিক্রির ৮০ হাজার টাকার ভাগ সহযোগীদের দেননি মিজানুর। এ কারণে বাকিরা ক্ষুব্ধ হন। মিজানুরকে ‘শিক্ষা’ দিতে তার মেয়ে সুমাকে খুন করার পরিকল্পনা করে তারা। এ হত্যাকাণ্ডের জন্য ২০ হাজার টাকার চুক্তিতে দুজনকে ভাড়ায় নেন তারা।

এ মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ জেলা পিবিআইয়ের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, এ খুনের ঘটনায় জড়িত কয়েকজন আসামিকে গ্রেফতার করা এখনো সম্ভব হয়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার তদন্ত শেষ করে শিগগিরই আদালতে অভিযোগপত্র দেয়া হবে।

উল্লেখ্য, গত ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভিটা থেকে গলা ও হাত পায়ের রগ কাটা অবস্থায় শিশু সুমার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত সুমা ২২নং চাপতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ