ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ার সায়মনকে লোহাগাড়ায় নিয়ে হত্যার অভিযোগ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ১:৫৪

সাতকানিয়ার হতদরিদ্র পরিবারের সন্তান ও টমটম চালককে ভাড়ায় নেয়ার কথা বলে কৌশলে লোহাগাড়ার চুনতি নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে।

গত শুক্রবার রাতে সাতকানিয়ার ছদাহার ফজুরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে সায়মনকে (১৯) ভাড়ার কথা বলে চুনতি নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। পরে চুনতির নির্জন জায়গায় গিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আগে থেকে ওতপেতে থাকা তার চাচাতো ভাই ফারুক ও আরমানসহ বেশকয়েকজন দুর্বৃত্ত।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে (সায়মন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হলে বুধবার (২৭ জুলাই) সকালে ছুরিকাঘাতের ফলে চমেকে মৃত্যু হয় বলে নিশ্চিত করেন নিহত সায়মনের পিতা রিকসাচালক সিরাজুল ইসলাম।

নিহতের পরিবার আর সায়মনের এলাকায় সরেজমিন পরিদর্শনে গেলে একাধিক স্থানীয় ব্যক্তি জানান, মূলত ফরমানুল্লাহর ছেলে হচ্ছে আরমান ও ফারুক। সিরাজুল ইসলামের ছেলে হচ্ছে নিহত সায়মন। সিরাজুল ইসলাম আর ফরমানুল্লাহ আপন ভাই। ভাইদের মধ্যে ভিটেমাটির ভাগ-বাটোয়ারা নিয়ে গ্রাম্য সালিশসহ পরিষদেও বিচার চলে আসছিল। কিন্তু ফরমানুল্লাহর ছেলেরা বেপরোয়া আর একটু সচ্ছল হওয়ার সুবাদে আরমান আর ফারুকরা মিলে সব সময় সিরাজুল ইসলামের গায়ে হাত তুলত। পরে পিতাকে চাচাতো ভাইদের রোষানল থেকে বাঁচাতে প্রায় সময় সায়মন এগিয়ে আসত। আর এই এগিয়ে আসাটাই কাল হলো নিহত সায়মনের।

সায়মনকে তার চাচাতো ভাইয়েরা প্রায়ই দেখে নেয়ার হুমকি দিচ্ছিল বেশ কিছুদিন ধরে। পরে এই চাচাতো ভাইয়েরা সুকৌশলে অপরিচিত অন্য লোক দিয়ে সায়মনের টমটম রিকসায় উঠে চুনতির জাইল্লাপাড়ার নির্জন এলাকায় নিয়ে তাকে (সায়মন) পূর্বপরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে।

এ ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বলেন, আগে ফরমানের কাছে জমি দখল বেশি ছিল। কিন্তু বিচারের মাধ্যমে সিরাজুল হককে তাদের কিছু জমি ছেড়ে দিতে হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে এক দিন ফরমানের ছেলে ফারুক ফজুরপাড়ার সেন্টারের চায়ের দোকানে জনসম্মুখে ও আমার উপস্থিতিতে সাইমনকে হত্যার হুমকি দিয়েছিল। তখন আমি বকা দিয়ে তাকে ওই স্থান থেকে তাড়িয়ে দিয়েছিলাম।

তিনি (মেম্বার) আরো বলেন, সায়মনকে হামলার ঘটনার আগের দিন তারা সবাই বাড়ি থেকে চলে গিয়েছিল। ঘটনার এক দিন পর তারা পুনরায় বাড়ি এসে হাঁস-মুরগি যা ছিল সব বিক্রি করে আবার চলে যায়৷ অদ্যাবধি তাদের কেউ বাড়িতে আসেনি। এতে বোঝা যায় ঘটনাটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। ফারুকের নানাবাড়ি সাতকানিয়ার বাজালিয়ার মাহালিয়া।

লোহাগাড়া থানার ওসি জানান, হত্যার ঘটনায় প্রথমে একটি মামলা রুজু করা হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলমান।

সাতকানিয়া সার্কেলের অ্যাডিশনাল এসপি বলেন, হত্যার ঘটনায় এক দিন আগে একটি মামলা হয়েছে। এখন আবার ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। আমরা আদালতে আবেদন পাঠিয়ছি। দোষীদের আমরা দ্রুত আইনের আওতায় আনতে পারব।

এমএসএম / জামান

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত