ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে নিখোঁজের দুদিন পর শিশু শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ২:১২
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের দুদিন পর হুমায়ারা (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নদীর পাশের ঝোপ থেকে ওই শিশু শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বৈশাখী আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত বৈশাখী আক্তার নিহত হুমায়রার ভাবি। 
 
নিহত হুমায়ারা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। 
 
জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে হুমায়রা গত মঙ্গলবার বেলা ১১টা থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান না পেয়ে তার বাবা ওই দিন সন্ধ্যায় সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নদীতীরবর্তী স্থানে মাটিচাপা দেয়া অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 
 
এদিকে, পরিবারের লোকজন নিহত হুমায়রার ভাবি বৈশাখী আক্তারের এ হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুললে পুলিশ বৈশাখী আক্তারকে আটক করে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরো কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করেছেন নিহতের মা।
 
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে শিশুটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের ভাবিকে আটক করা হয়েছে। 

এমএসএম / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ