ইবি ছাত্রীদের মেসে বখাটেদের উৎপাত
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়ায় ছাত্রীদের মেসগুলোতে বখাটেদের উৎপাত বেড়েছে। বিভিন্ন সময় এলাকার বখাটেদের দ্বারা ছাত্রীরা হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। এছাড়া রাতে বখাটেরা মেসগুলোতে ইটপাটকেল নিক্ষেপ ও ছাত্রীদের লক্ষ্য করে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত সোমবার (২৫ জুলাই) একটি ফেসবুক গ্রুপে স্ট্যাটাস দেন মেসে অবস্থানরত ভুক্তভোগী এক ছাত্রী।
ভুক্তভোগী ওই ছাত্রী জানান, গত কিছুদিন ধরে রাতে মেসের ছাত্রীদের রুম টার্গেট করে এলাকার কিছু ছেলে ইটপাটকেল নিক্ষেপ করে। এর আগে মেস মালিককে বিষয়টি জানালে তিনি একজনকে শনাক্ত করেন। তবে এলাকার ছেলে বলে তাকে ছেড়ে দেয়া হয়। ফলে এমন ঘটনা বারবার ঘটছে।
জানা গেছে, এর আগে রাতে ওই এলাকার একটি ছাত্রী মেসে বখাটেদের দ্বারা হেনস্তার শিকার হন অর্থনীতি বিভাগের চার ছাত্রী। এছাড়াও বিভিন্ন সময় মেসগুলোতে ইভটিজিং, হয়রানিসহ বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে ছাত্রীদের। ফলে নিরাপত্তা নিয়ে শঙ্কায় ক্যাম্পাসের পার্শ্ববর্তী মেসগুলোতে অবস্থানরত ছাত্রীরা।
অন্তরা আকতার মিম নামে এক ছাত্রী বলেন, মেস মালিকরা মাস শেষে শুধু টাকা গুনতে পারেন কিন্তু নিরাপত্তার কথা উঠলে নানান অজুহাত দেখান। রাতে মেসের জানালায় বখাটেরা ধাক্কাধাক্কি করে। বিষয়টি মেস মালিকদের জানালে তারা বলেন ‘জানালা ভেঙ্গে তো আর ভেতরে ঢুকতে পারবে না’।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, সেদিনের ওই ঘটনা আমাকে জানানো হলে তাৎক্ষণিক শৈলকূপা থানার ওসিকে বিষয়টি অবহিত করি। পরে তিনি মেস মালিক এবং ওই এলাকার লোকদের সঙ্গে কথা বলেছেন। এ রকম ঘটনা যে মেসগুলোতে হচ্ছে, তা ছাত্রীরা নির্দিষ্ট করে জানালে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত