ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ইউসেপ বাংলাদেশের বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২২ উদযাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৭-২০২২ বিকাল ৬:৫১

বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২২ উপলক্ষে ইউসেপ বাংলাদেশ সম্প্রতি একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরি এনডিসি, এ কিউ সিদ্দিকী, মেম্বার ইউসেপ অ্যাসোসিয়েশন এবং প্রাক্তন চেয়ারপারসন ইউসেপ বাংলাদেশ, শ্যামল কান্তি ঘোষ, সাবেক কৃষি সচিব ও মেম্বার ইউসেপ অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের সম্মানিত চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ এবং অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক  ছিলেন  ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও প্রাক্তন মুখ্য সচিব ড. মোঃ আবদুল করিম।

প্রধান অতিথি মোঃ কামাল হোসেন তার বক্তব্যে বলেন, দেশের বিশাল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ইউসেপ বাংলাদেশ টিভেট সেক্টরে উল্লেখযোগ্য অবদান রাখছে। এ কাজে সরকারের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিম উল্লেখ করেন যে বিশ্ব যুব দক্ষতা দিবস তরুণদের জন্য সমৃদ্ধ বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলার একটি সুযোগ। তিনি সরকারের বিভিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে সরকারের সাথে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন।

সভাপতির বক্তব্যে ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ বলেন, ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশু, যুবাদের  শিক্ষা ও জীবন দক্ষতায় আলোকিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সাদিক পলাশ / সাদিক পলাশ

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব