ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৯-৭-২০২২ দুপুর ৪:২০
"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। ২৯ জুলাই শুক্রবার বেলা ১১ টায় টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শেষদিনে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম সমাপ্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. রানা মিয়া।টাঙ্গাইলের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক এর সভাপতিত্বে মূল্যায়ন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাশেদ, সহকারী পরিচালক মো. মাহবুব হোসেন, সহকারী পরিচালক ফনিন্দ্র চন্দ্র সরকার, টাঙ্গাইল সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আইয়ুব আলী, সেতু টাঙ্গাইলের কর্মকর্তা পঙ্কজ কুমার সরকার, খামার ব্যবস্থাপক মোঃ মঞ্জুরুল হক, অবসরপ্রাপ্ত ক্ষেত্র সহকারী সাইদুজ্জামান বাবলু'সহ সফল মৎস্যচাষীগণ ও মৎস্য অফিসের স্টাফগণ।
সপ্তাহব্যাপী এ কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিলো সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান, সফল মৎস্যচাষী, খামারি উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এরপর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় সফল মৎস্য চাষী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ে মুক্ত জলাশয় ও পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চায়না জাল'সহ ক্ষতিকর নিষিদ্ধ অন্যান্য জাল ও সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। টাঙ্গাইল জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কর্তৃক ৭ দিন ব্যাপী কর্মসূচী বাস্তবায়নে মৎস্য সম্পদকে সমৃদ্ধ করতে নিরাপদ মৎস্য চাষে সকলকে উদ্বুদ্ধ করা হয়।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি