খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান
জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান শুক্রবার সকালে খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, মৎস্য খাত জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই খাত দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। একথা এখন বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, এখনও সুন্দরবনসহ বিভিন্ন এলাকায় বিষ দিয়ে মাছ মারা হচ্ছে।যে কোন মূল্যে মাছ উৎপাদনে ক্ষতিকর বিষ ও পুশ থেকে বিরত থাকতে হবে।পদ্মা সেতুর কারণে এ অঞ্চলের প্রবৃদ্ধি বাড়বে। এই অঞ্চলের কৃষি এবং মৎস্যতে অনেক উন্নতি হয়েছে। মাছ উৎপাদন আরো বৃদ্ধি করতে হলে গবেষণাকে বেশি প্রাধান্য দিতে হবে। সরকার পরীক্ষামূলক ভাবে ভেনামি চিংড়ি চাষে অনুমতি দেওয়ায় এর উৎপাদন ভাল হবে বলে তিনি আশা করেন।
খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের অধ্যাপক ড.খন্দকার আনিছুল হক, কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক আবু সাইদ ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস এ্যাসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি এস হুমায়ুন কবির। অনুষ্ঠানে চিংড়ি চাষি, মৎস্য চাষি, উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত