ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ডিএনসিসি কার্যালয়ে অর্ধেক বাতি জ্বালানোর নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৭-২০২২ বিকাল ৫:৩০

বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে- অর্থ বিভাগের এমন নির্দেশনা মানতে ডিএনসিসির প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয়ে অর্ধেক সংখ্যক বাতি জ্বালানোর নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার (২৯ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করেছেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক অফিস আদেশের কথা উল্লেখ করে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ডিএনসিসির প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশকিছু নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে মেয়র উল্লেখ করেছেন, এসি টেম্পারেচার ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে দেয়া যাবে না। কক্ষে অবস্থানরত অবস্থায় সম্ভব হলে এক ঘণ্টা এসি চালু রেখে পরবর্তী এক ঘণ্টা বন্ধ রাখতে হবে। বৈদ্যুতিক বাতি অর্ধেক সংখ্যক জ্বালাতে হবে। অফিস কক্ষে উপস্থিত না থাকলে এসি, বৈদ্যুতিক বাতি ও ফ্যানসহ অন্যান্য সুইচ বন্ধ রাখতে হবে।

ডিএনসিসির সচিব আরো বলেন, অফিস আদেশের এই চিঠিটি ইতোমধ্যে কাউন্সিলর অফিস, ডিএনসিসির সব বিভাগীয় প্রধান ও আঞ্চলিক কার্যালয়সহ ডিএনসিসির সব বিভাগে পাঠানো হয়েছে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব