শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তিকে আমরা মোকাবেলা করে পরাজিত করব : বাহাউদ্দিন নাছিম
এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোন জায়গা নাই। আমরা শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তি, অশুভ শক্তিকে মোকাবেলা করে পরাজিত করব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ‘উন্নয়ন, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের’ এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এই মন্তব্য করেন।
এসময় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম আরো বলেন, ‘যারা আওয়ামীলীগতে ল্যান্ডিং স্টেশন হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত ও পারিবারিক সুবিধা গ্রহণ করে তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা আওয়ামীলীগের নেতাকর্মী তারা মানুষের কল্যাণে কাজ করবে। নিজের কল্যাণে কাজ করবে না। তাই আওয়ামীলীগকে ল্যান্ডিং স্টেশন হিসেবে কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না।
কদমবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শৈলেন্দ্রনাথ হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিবেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে,যুগ্ন সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েলসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied