ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আনোয়ারা উপজেলা শ্রমজীবী সমবায় সমিতির কার্যকরী কমিটি ঘোষণা


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২২ রাত ৮:১০
আনোয়ারা উপজেলা শ্রমজীবী সমবায় সমিতির কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকালে উপজেলার পার্কি লুসাই পার্কে সমিতির আলোচনা সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
 
আনোয়ারা উপজেলা শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি এম.এ জব্বার খাঁনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম. এ কাইয়ুম শাহ।
 
বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম প্রাইমমোভার ট্রেইলার শ্রমিল ইউনিয়নের কার্যকরী সভাপতি মোহাম্মদ জামাল রশীদ, বৈরাগ মহিলা ইউপি সদস্য রুমি আক্তার, উপজেলা শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন।
 
অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, নিজের শরীরের ঘাম ঝরিয়ে শ্রম দিয়েই আমরা কাজ করি। সংসার চালাই। নিজেদের শ্রমের অধিকারের জন্য সোচ্চার থাকতে হবে। আমরা সংঘবদ্ধ। অনেক স্বপ্ন নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। একে অপরের বিপদে আপদে আমরা এগিয়ে যাই। নিজেদের আরো সক্রিয় ও সতর্ক হতে হবে।
 
কমিটি ঘোষণা করে অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ  কাইয়ুম শাহ।নেতৃবৃন্দরা হলেন, সভাপতি এম. এ জব্বার খাঁন, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ ইছহাক, মোহাম্মদ ইদ্রিস, আবু বক্কর, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মোঃ লোকমান, মোঃ শাহাজাহান, সহ সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান, রিদুয়ান কাদের, অর্থ সম্পাদক আবদুল হাকিম, সহ অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুমিন খাঁন, সহ সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আমিন চৌধুরী, দপ্তর সম্পাদক ওসমান গণি, সহ দপ্তর সম্পাদক নুর আলম, প্রচার সম্পাদক আবছার মিয়া, সহ প্রচার সম্পাদক জানে আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউনুস শেখ, সদস্য পরিচালক আবুল মনসুর, আব্দুল মন্নান।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার