ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৩:৪৭

গ্রীষ্মের আগুন ঝরা রোদে সবুজ পাতার ফাঁকে সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে প্রকৃতি। আপাতদৃষ্টিতে মনে হয় প্রতিটি গাছের গা বেয়ে প্রকৃতির বুকে যেন, নেমে এসেছে হলুদ ঝরনা। মৃদু হাওয়ায় কিশোরীর কানের দুলের মতো দুলতে থাকা এ ফুলের সৌন্দর্য আকৃষ্ট করেছে সব বয়সী মানুষকে।

প্রকৃতির বুকে মুগ্ধতা ছড়ানো ফুল সোনালু। নজরকাড়া সৌন্দর্যে মুখরিত এই ফুল পথিকের মনে এনে দিচ্ছে প্রশান্তির ছোঁয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালবেসে এই ফুলের নাম দিয়েছিলেন 'অমলতাস'। সোনালুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন- 'আমি ময়নামতির শাড়ি দেবো, চল আমার বাড়ি/ ওগো ভিনগেরামের নারী/তোরে সোনাল ফুলের বাজু দেবো, চুড়ি বেলোয়ারী।।' যুগের মাইকেল কবিতায় লিখেছেন- 'হায়, কর্ণিকা অভাগা; বরবর্ণ বৃথা যায় সৌরভ বিহনে; সতীত্ব বিহনে যথা যুবতী যৌবন।' মেঘদূতম কাব্যে যজ্ঞ রমণীদের কর্ণ শোভা সোনালু ফুলই। এ জন্য মল্লিনাথ লিখেছেন- 'কর্ণিকার বৃক্ষের সমীপে যদি সুন্দরি যুবতী আহ্লাদে নৃত্য করে তবে- বৃক্ষের গর্ব হয়।' পরিবেশ ও প্রকৃতির শোভা বর্ধনে সোনালু দারুণ এক নিসর্গ মায়া এনে দিয়েছে।

সপ্তাহ জুড়ে সরেজমিনে বারহাট্টা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠান, বন জঙ্গল, গ্রামাঞ্চলের আঁকাবাঁকা মেঠো পথের ধারে সোনালি অলংকারে সৌন্দর্য বিলিয়ে নিশ্চুপভাবে ঠাঁই দাঁড়িয়ে আছে গ্রীষ্মের প্রকৃতি রাঙানো সোনালু। পরিবেশ ও প্রকৃতির শোভা বর্ধণে সোনালু দারুণ এক নিসর্গ মায়া এনে দিয়েছে।

অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও সঙ্গীতশিল্পী কান্তি রঞ্জন রায় চৌধুরীর সাথে কথা বললে তিনি সকালের সময়কে বলেন, গ্রীষ্মের প্রকৃতিতে প্রাণের সজীবতা নিয়ে যেসব ফুল ফোটে তার মধ্যে সোনালু অন্যতম। তীব্র খরতাপে পথের পথিকের দৃষ্টি কাড়ছে এই ফুল। অনেকেই দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করেছন। অনেকেই আবার বিমোহিত হয়ে গাছ থেকে ছিড়ে নিয়ে যাচ্ছেন ফুল। সোনালুর রূপ দেখে মনে হয় কোনো রূপসী কন্যা এইমাত্র হলুদের পিঁড়িতে বসেছে। পুরো গাছ থেকে হলুদ যেন বাতাসে মিশে উড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, গ্রামের ভাষায় এটিকে বানরলাঠি বা বাঁদরলাঠি গাছও বলা হয়। সোনালি রঙের ফুল হওয়ার কারণেই মূলত এ গাছটির নামকরণ হয়েছে 'সোনালু'। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর নাম দিয়েছিলেন 'অমলতাস'। হিন্দিতেও গাছটিকে 'অমলতাস' বলা হয়। একসময়ে গ্রীষ্মকালে আমাদের এলাকায় হরহামেশাই দেখা মিলতো সোনালু ফুলের। এখন হাতেগোনা কিছু গাছ পথে প্রান্তরে দেখা যায়। দিন দিন কমে আসছে সোনালু গাছের সংখ্য। গাছটি সংরক্ষণ করতে সংশ্লিষ্ট মহলের ব‍্যাপক প্রচারের প্রয়োজন বলে মনে করেন তিনি।

কথা হয় বারহট্টা সরকারি কলেজের জীববিজ্ঞান বিষয়ের সিনিয়র প্রভাষক মজিবুল হকের সাথে তিনি বলেন, সোনালু ফুল পত্র ঝরা উদ্ভিদ। মাঝারি আকৃতির বৃক্ষ। এই গাছের উচ্চতা ১০ থেকে ১৫ ফুট। প্রকৃতিতে শোভাবর্ধনে এর জুড়ি নেই।সোনালুর ইংরেজি নাম- 'Golden shower' বৈজ্ঞানিক নাম 'Cassia Fistula'। সরিষা রংয়ের, সোনা রংয়ের প্রতিটি ফুলে থাকে পাঁচটি পাপড়ি ও দশটি পুংকেশর। ফুলগুলো এক ইঞ্চির মতো প্রশস্ত। দীর্ঘ মঞ্জুরীদণ্ড এ ফুলকে আরো বেশি মোহনীয় করেছে। সোননালুর গর্ভকেশর সবুজ, কাস্তের মতো বাঁকা। ফুলের আকৃতি অনেকটা আঙুলের ডগার মতো। এ কারণে অনেকে সোনালুকে কর্ণিকার নামে ডাকে। হলুদ বরণ এ ফুল দেখতে যেমন আকর্ষণীয় তেমনি আছে তার বাহারি নামও। পরিচিত নামগুলো হলো সোনালু, সোনাইল, সোঁদাল, বান্দরলাঠি ইত্যাদি। সোনালু গাছের পাতায় ও বাকলে ঔষধি গুণাগুণ আছে। এটি ডায়রিয়া ও বহুমূত্র রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। কুষ্ঠ রোগেও এটি ব্যবহৃত হয়।

নিজের প্রিয় ফুলগুলোর মধ্যে একটি 'সোনালু' বলে বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আজিজুল হক বলেন, 'শৈশবে সোনালু বা বানরলাঠি বা বাঁদরলাঠি গাছ বাড়ির আশপাশেই দেখেছি। তবে এখন আর এই গাছ দেখা যায় না। কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে সোনালু গাছের দেখা মিলে। গ্রীষ্মকালে জারুল, কৃষ্ণচূড়ার মতো সোনালু ফুল আমাদের প্রকৃতির জন্য উপহার।'

তিনি আরও বলেন, আমাদের প্রকৃতির অপার সৌন্দর্য সোনালু ফুল। সোনালু গাছটি অযত্ন অবহেলায় বেড়ে ওঠে বিধায় কৃষক পর্যায়ে এর গুরুত্ব কম। বর্তমানে তেমন একটা চোখে পড়েনা। ভেষজ গুণসম্পন্ন নয়নাভিরাম দৃশ্য সমৃদ্ধ সোনালু গাছ নতুন প্রজন্মের জন্য সংরক্ষণ করা প্রয়োজন বলে মনেকরেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, সোনালু গাছ ভারত উপমহাদেশের একটি গাছ। শোভাবর্ধনকারী বৃক্ষ, পাখিদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। গাছের উজ্জ্বল হলুদ ফুল মৌমাছি ও প্রজাপতিদের আকর্ষণ করে পরাগায়নের সহযোগিতা করে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর