ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জানাজায় মানুষের ঢল

ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ তরুণের দাফন সম্পন্ন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-৭-২০২২ দুপুর ১১:৫১

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ তরুণের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় নিহত ১১ জনের মধ্যে পাঁচজনের জানাজা হয় হাটহাজারী উপজেলার আমানবাজার খন্দকিয়া ছমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। তাদের জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। চারজনের জানাজা অনুষ্ঠিত হয় নিজ গ্রামে। এরপর পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এছাড়া অপর দুজনের জানাজা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয় এবং রাতেই তাদের দাফন করা হয়। 

নিহত ১১ জন হলেন- হাটহাজারী উপজেলার আজিম সাবরেজিস্ট্রার বাড়ির হাজি মো. ইউসুফের ছেলে মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা নিরু (২৬), চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ভুট্টোর ছেলে মোহাম্মদ হাসান (১৭), একই ইউনিয়নের খোন্দকার পাড়ার আবদুল হামিদের ছেলে জিয়াউল হক সজীব (২২), ৮ নম্বর ওয়ার্ডের আজিজ মেম্বার বাড়ির জানে আলমের ছেলে ওয়াহিদুল আলম জিসান (২৩), মজিদ আব্বাস চৌধুরী বাড়ির বাদশা চৌধুরীর ছেলে শিক্ষক রিদুয়ান চৌধুরী (২২), পারভেজের ছেলে সাগর (১৭) ও একই এলাকার আবদুল ওয়াদুদ মাস্টার বাড়ির আবদুল মাবুদের ছেলে ইকবাল হোসেন মারুফ (১৭), ৬ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমেদের ছেলে মোসহাব আহমেদ হিসাম (১৬), আব্দুল আজিজ বাড়ির মৃত পারভেজের ছেলে তাসমির হাসান (১৭), মনসুর আলমের ছেলে মো. মাহিম (১৭), ২ নম্বর ওয়ার্ডের আবু মুসা খান বাড়ির মোতাহের হোসেনের ছেলে মোস্তফা মাসুদ রাকিব (১৯)।

এর আগে শুক্রবার রাতে আইনি প্রক্রিয়া শেষ করে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে রেলওয়ে পুলিশ।  এ দুর্ঘটনায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গেটম্যানের অবহেলাকে দায়ী করে তাকে আসামি করা হয়েছে। গেটম্যান সাদ্দাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। 

জামান / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত