হাটহাজারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে লাকী আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৩০ জুলাই) সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা সুবেদার পুকুরপাড় এলাকার রমেশ মহাজন সড়কের সিকদার কলোলিতে এ ঘটনা ঘটে। নিহত গড়ৃহবধূ উপজেলার উত্তর মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মনসুর তালুকদার বাড়ির ফজল করিমের কন্যা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, পৌর সদরস্থ ৬নং ওয়ার্ডের ফটিকা রমেশ মহাজন সড়কের জামাল কোম্পানির সিকদার কলোনির বাড়িতে মোজাম্মেল হক ও লাকী আকতার নামে স্বামী-স্ত্রী কয়েক দিন আগে বাসা ভাড়া নেন। ঘটনার আগের দিন রাতে মোজাম্মেল হক ও লাকী আকতারকে একসাথে দেো যায় বলে জানান এলাকাবাসী। পরদিন সকালে পার্শ্ববর্তী লোকজন কোনো সাড়াশব্দ না পেয়ে দেখতে গেলে লাকী আক্তারের লাশ কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় দেখে স্থানীয় কাউন্সিলারকে খবরর দেন। পরে কাউন্সিলার এসে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং লাকী আক্তারের পরিবারের তথ্যের ভিত্তিতে জসিস উদ্দীন নামে এক সন্দেহভাজনকে আটক করে।
এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত জানান, আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরণ করি। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পারিবারিক তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর