কমলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকাল ৯টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাহিদ আলীর সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
উদ্বোধনী বালক দলের খেলায় আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা দলের খেলায় কাউয়ারগালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে টুর্নামেন্টে মোট ২০টি দল উপজেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে। ৩১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied