ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে শিক্ষকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৩০-৭-২০২২ দুপুর ৩:৪৮
পঞ্চগড়ে ধর্মীয় অনুভূতি ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বোদা উপজেলার সাকোয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে প্রধান শিক্ষকের বরাবর গত বৃহস্পতিবার (২৮ জুলাই) লিখিত অভিযোগ দায়ের করে তিনজন ছাত্রী।
 
তবে অভিযুক্ত শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষকের ফরম পূরণের টাকা আত্মসাৎ, শিক্ষক নিয়োগে অনিয়ম, জাল সনদে এমপিওভুক্ত নিয়ে বেশ কয়েকবার সংবাদ প্রকাশ হলে আমি তথ্য ফাঁস করেছি বলে অভিযুক্ত করেন এবং আমার স্ত্রী শিক্ষক ও আমি সভাপতি আমজানিপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সম্প্রতি এমপিওভুক্ত হওয়ায় অর্থসহ মোবাইল ফোন দাবি করেন সুজা। তা দিতে অস্বীকার করায় ওই ছাত্রীদের ডেকে নিয়ে অভিযোগ করিয়ে নেন এবং মামাশ্বশুরকে দিয়ে সাধারণ মানুষকে উস্কে দিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। 
 
এ বিষয়ে ওই দিনই স্থানীয় চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান, মুসলিম উম্মাহর কমিটির আহ্বায়ক আলহাজ সেলিম, গণ্যমান্য ব্যক্তি ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে উভয়পক্ষের কাছে শুনে রোববার পর্যন্ত সিদ্ধান্ত নেয়ার সময় নেয় বিদ্যালয় কতৃপক্ষ। হঠাৎই বৃহস্পতিবার রাত ১১টায় প্রধান শিক্ষকের মামাশ্বশুর আব্দুল জব্বার মুসলিম উম্মাহ নাম দিয়ে শুক্রবার জুমার নামাজ শেষে বোরকা ও হিজাব পরা নিষেধ করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠানের আয়োজন করেন। পরে পুলিশ প্রশাসন আলোচনা করে সময় নেয়ায় বন্ধ থাকে বিক্ষোভ মিছিল।
 
এর আগে তিন ছাত্রী অভিযোগ দায়ের করে, গত ২৫ জুলাই বিদ্যালয়ে হিজাব পরে গেলে ক্লাসে শিক্ষক আশরাফুল ইসলাম তাদের হিজাব পড়ার কারণে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ক্লাসের বিষয় বাদে ব্যক্তিগত ও দলীয় আলোচনা করেন।
 
সরেজমিন প্রত্যক্ষদর্শী দশম শ্রেণির ছাত্র রেজওয়ান আহমেদ লিয়নসহ কয়েকজন ছাত্র-ছাত্রী জানায়, ক্লাসে বোরকা, হিজাব পরার বিষয়ে কোনো আলোচনা হয়নি। চিনতে না পারায় স্যার শুধু তাদের এক পাশে বসতে বলেছেন।
 
এদিকে, সদ্য এমপিও হওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম ও সাকোয়া স্কুলের প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রতিনিধির হাতে এসেছে। সেখানে উল্লেখ্য করে প্রধান শিক্ষক সুজা বলেন, ‘সভাপতি বুলেটকে মেনেজ করবে, তোমরা একটি ৩০-৩৫ হাজার টাকা দিয়ে আমাকে মোবাইল কিনে দিবেন। তাহলে আশরাফুল আলমের বহিষ্কার আদেশ হবে না। দায়িত্ব মুই নিনু, কোনো কিছু হবে না। না হলে পরিস্থিতি আরো খারাপ হবে।’
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজা জানান, ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে রোববার বিদ্যালয়ের পরিচালনা কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে।
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, রোববার উভয়কে নিয়েই আলোচনা করা হবে। দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়