খুলনায় নাপা সিরাপ এক লাফে ৩৫ টাকা
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে খুলনা অঞ্চলে নাপা ট্যাবলেট ও সিরাপের চাহিদা বেড়েছে। ১৫ দিনের ব্যবধানে প্রতি ফাইল সিরাপের মূল্য ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে এর মূল্য ছিল ২০ টাকা। এ ওষুধ তৈরির উপকরণ সরবরাহ না থাকায় নাপার উৎপাদন কমে গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯ সালের পর থেকে প্যারাসিটামল গ্রুপের সকল ওষুদের দাম বাড়তে থাকে। সে সময় প্যারাসিটামল ট্যাবলেট ৮০ পয়সা বিক্রি হলেও এখন ১ টাকা ২০ পয়সায় বিক্রি হচ্ছে। মেট্রোনিডাজল, লিডোপেইন, বেঞ্জামিন, ফ্লুসেইড ইত্যাদির সংকট দেখা দিয়েছে। টামেন সিরাপের দাম বাড়েনি।
নিউমার্কেট এলাকার ওষুধ ব্যবসা প্রতিষ্ঠান গ্লোব মেডিকেল হলের প্রতিনিধি জানান, গ্রীষ্মের পর বর্ষা মৌসুমে জ্বর, মাথাব্যথা, দাঁতেব্যথা, ঠাণ্ডা ও ইনফ্লুয়েঞ্জা ইত্যাদির জন্য নাপার চাহিদা বেড়েছে। স্থানীয় ওষুদের দোকানগুলোতে মাসে দুবার নাপা সরবরাহ দেয়া হচ্ছে। চিকিৎসকের ব্যবস্থাপত্র ও ব্যবস্থাপত্রের বাইরেও ক্রেতারা প্রতিদিন দু-দশ ফাইল নাপা সিরাপ কিনছেন। আগামী সোমবার থেকে ওসাটিল-৫০, ওসাটিল প্লাস ও এঞ্জিলকের দাম বাড়বে।
হেরাজ মার্কেটস্থ মদিনা ড্রাগ হাউজের প্রতিনিধি জানান, প্রায় প্রতিদিন নাপা সিরাপ সর্টেজ থাকে। মফস্বলের ক্রেতাদের চাহিদা অনুযায়ী নাপা সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
মেসার্স তাজ ফার্মেসির মালিক মো. তাউজুল ইসলাম জানান, নাপা এক্সডেন্টডেট, নাপা সিরাপ-৬০ মি.লি, নাপা ড্রপ, ফিলমেট সিরাপ, অলোপাম ও নাপা এক্সট্রার চাহিদা খুব বেশি। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধিদের স্থানীয় বাজারে চাহিদার কথা বলা হলেও তারা তা সরবরাহ করতে পারছেন না।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ