বাঁশখালীতে জলদী পেশেন্ট কেয়ার হসপিটালের উদ্বোধন
চট্টগ্রামের বাঁশখালীর মিয়ার বাজার পেট্রোল পাম্পের দক্ষিণ পার্শ্বে সিকদার ভবনে অবস্থিত বেসরকারি মানবিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান জলদি পেশেন্ট কেয়ার হসপিটালের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় জলদি পেশেন্ট কেয়ার হসপিটাল পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী মাওলানা মনছুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জামেয়া বায়তুল করিম হালিশহর মাদ্রাসার পরিচালক শায়খুল হাদীস হাফেজ মাওলানা ফরিদ আহমদ আনসারী, সরল ইউপি চেয়ারম্যান আলহাজ রশিদ আহমদ চৌধুরী, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, পৌর যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ হামিদ, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ আনসুর আলী, কাউন্সিলর জামশেদ আলী, মোহাম্মদ ইসহাক, মহিলা কাউন্সিলর রুজিনা আক্তার, কাউন্সিলর সাদেকা খানম বিউটি, গুনাহগারী মা-শিশু হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নাছের।
এ সময় বক্তব্য রাখেন- ডা. তৌফিকুল আলম, আলহাজ আবু তাহের সিকদার, ডা. আবছার উল্লাহ নূরী, ব্যাংকার মোহাম্মদ শাহাদত হোসেন। সঞ্চালনায় ছিলেন সার্জেন্ট (অব.) মুহাম্মদ আবুল কাশেম।
হাসপাতালের চেয়ারম্যান বলেন, এখানে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণে অভিজ্ঞ ডাক্তার থাকবেন। এছাড়াও এক্স-রে মেশিন, আল্ট্রাসনোসহ রোগ নির্ণয়ের উন্নত সুযোগ-সুবিধাও আছে। মহিলা রোগীদের জন্য স্পেশাল কেবিন রয়েছে বলে বক্তব্যে তুলে ধরেন হসপিটাল পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী মাওলানা মনছুরুল হক।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই