ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ইরিগ্রেশনের সেচ পাম্প দিয়ে অবৈধভাবে মৎস্য খামারে পানি দেয়ার অভিযোগ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৩০-৭-২০২২ বিকাল ৫:৩৭

ঢাকার ধামরাইয়ে ইরিগ্রেশনের জন্য অনুমোদিত সেচ পাম্পের (ডিপ-টিউবওয়েল) পানি দিয়ে মৎস্য খামারে পানি দেয়ার অভিযোগ উঠেছে মো. জাকির হোসেন এবং মজিবর রহমানের বিরোদ্ধে। এ বিষয় এলাকাবাসীর পক্ষে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল্লাহ আল নোমান।

জানা গেছে, উপজেলার কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় ইরিগ্রেশনের জন্য সেচ পাম্পের অনুমতি দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বর্তমানে কিছুটা বন্যা ও বর্ষার পানি কৃষিজমিতে ঢুকে যাওয়ায় কৃষিজমিতে মাছ চাষ করেছে। সেই মাছ চাষের ঘেরে অবৈধভাবে ইরিগ্রেশনের পাম্প দিয়ে মাছের ঘেরে পানি দিচ্ছেন মো. জাকির হোসেন ও মজিবর রহমান। ইরিগ্রেশনের জন্য সরকার ভর্তুকি দিয়ে বিদ্যুৎ সবারহ করে আসছে। কিন্তু মো. জাকির হোসেন ও মজিবর রহমান সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘ বছর যাবৎ মাছের ঘেরে ইরিগ্রেশনের পাম্প দিয়ে পানি দিয়ে আসছেন।

এ বিষয় কুশুরা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. বেলায়েত হোসেন বলেন, এ বিষয় অভিযোগ পেয়েছি। এই পাম্পে সেচ কাজের জন্য মিটার দেয়া হয়েছে। তদন্তে যাব, যাদি অন্য কাজে সেচ ব্যবহার করে থাকে তবে আমাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। এর আগেও এই সেচ পাম্পটিকে সেচের পানি বাইরে দেয়ায় আমরা ব্যবহার অনুযায়ী তাদের কাছ থেকে হাই রেটে বিল নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান বলেন, অভিযোগ পেয়ে তদন্তে কুশুরা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. বেলায়েত হোসেনকে সাথে নিয়ে গিয়ে দেখি ইরিগ্রেশনের পাম্পটি দিয়ে মাছের খামারে পানি দিচ্ছে। পরে তাদের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে সকল কার্যকর্ম স্থগিত রাখা হয়েছে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত