ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

তানোরে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ১২:৭
দীর্ঘ প্রায় ৪০ বছরের পুরনো গ্রামীণ রাস্তায় জোরপূর্বক বাঁশের বেড়া দিয়েছে এক প্রভাবশালী। এতে প্রায় ২৫টি পরিবারের কয়েকশ মানুষ চলাচল করতে পারছেন না। শিক্ষার্থীরা স্কুলে ও কৃষকরা গরু-ছাগল তাদের বাড়িতে নিয়ে যেতে পারছে না। রাজশাহীর তানোর পৌরশহরের তালন্দ কলেজের নিচপাড়া বিলধার এলাকায় এই ঘটনা ঘটে।
 
স্থানীয় বাসিন্দা মুনজুর রহমান, কালাম হোসেন, জামাল, কমেলা বিবিসহ অনেকেই বলেন, তারা এই রাস্তা দিয়ে প্রায় ২৫-৩০ বছর যাবত চলাচল করে আসছে। গত দু’দিন ধরে রাস্তার মালিকানা দাবী করে স্থানীয় শামীম, তার শ্বশুর রশিদ ও তার পরিবারের সদস্যরা বাঁশের বেড়া দিয়ে আমাদেরসহ শত পরিবারের বাড়ির লোকজনকে একঅর্থে অবরুদ্ধ করে রেখেছে। জমি তাদের হলেও তো একটি শান্তিপূর্ণ সমাধান আছে। তারা আমাদের কোনো কথাই শুনছে না। বর্তমানে আমাদের বিকল্প পথে কষ্ট করে একজন একজন করে যেতে হচ্ছে যা খুবই কষ্টকর। আমাদের গরু-ছাগল বাড়িতে নিয়ে আসতে পারছি না। আমাদের সন্তানরা স্কুলে যেতে পারছে না। বিলধার হওয়ায় এই রাস্তা দিয়ে মাঠে যায় গ্রামের অনেক মানুষ। তারাও মাঠে যেতে পারছে না।
 
জায়গার মালিক দাবি করে শামীম নামে এক ব্যক্তি বলেন, ১৬ কাঠার ওই জমিটি আমার স্ত্রী আফরোজা বেগমের। মূলত রাস্তার জায়গাটি আমাদের জমির মধ্যে পড়েছে, তাই আমরা জায়গাটি বাঁশের বেড়া দিয়ে দখলে নিয়েছি। 
 
এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, জনস্বার্থে ব্যবহৃত কোনো রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এ বিষয়ে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করব।

এমএসএম / জামান

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০