তাড়াশে নিজেই কাটলেন নিজের অণ্ডকোষ
সিরাজগঞ্জের তাড়াশে এক ব্যক্তি নিজেই কেটে ফেললেন নিজের অণ্ডকোষ। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামে। ওই গ্রামের হাজী খোরশেদ আলমের ছেলে আব্দুল মজিদ (৪৫) নিজ বাড়িতে নিজ ঘরে শনিবার (৩০ জুলাই) রাতে এ ঘটনা ঘটান। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কিছুদিন আগে ছেলের জন্য ৭ লাখ টাকা জরিমানা দিয়ে মানসিকভাবে ভুগছিলেন আব্দুল মজিদ। পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাও করা হয়েছে। মাঝেমধ্যে শিকল দিয়েও বেঁধে রাখা হয়েছে। শনিবার রাতে ঘরে শুয়ে থেকে স্ত্রীর অজান্তে বঁটি দিয়ে নিজের পুরুষাঙ্গের একটি অণ্ডকোষ কেটে ফেলেন। এতে প্রচুর রক্তক্ষরণ হলে স্ত্রী অনুভব করতে পারেন স্বামীর কিছু হয়েছে। উঠে রক্ত দেখে পাশের বাড়ির লোকজনদের ডাকেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের ইউপি সদস্য আতাউর রহমান আতাব বলেন, আব্দুল মজিদের অণ্ডকোষ কেটে ফেলার ঘটনা সত্য। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার