ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কমানো হলো রাজশাহী নগরীর সড়কের আলোকায়ন, তিন ভাগের দুই ভাগই বিদ্যুৎ সাশ্রয়


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ১২:৫০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাজশাহী মহানগরীতে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 
 
বিদ্যুৎ সাশ্রয়ে কমানো হলো নগরীর সড়কের আলোকায়ন। নগরীর রাস্তাসমূহের সড়কবাতির প্রতিটি পোলের পরিবর্ততে এখন একটির পর দুইটি পোলের বাতি বন্ধ থাকবে। এতে নগরীতে সড়কবাতির তিন ভাগের দুইভাগই বিদ্যুৎ সাশ্রয় হবে। 
 
শনিবার (৩০ জুলাই) রাত ৮টায় নগরীর তালাইমারি শহীদ মিনারসংলগ্ন বাদুড়তলা মোড়ে তালাইমারি-আলুপট্টি সড়কে বিদ্যুৎ সাশ্রয়ী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপরেই তালাইমারি থেকে আলুপট্টি সড়কের পাশাপাশি বিমান চত্বর থেকে বিহাস পর্যন্ত, বহরমপুর রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা সড়কের দৃষ্টিনন্দন সড়কবাতিগুলোর আলো কমানো হয়। সড়কসমূহে বর্তমানে একটি করে পোলের পর দুটি করে পোলের বাতি বন্ধ রয়েছে। অর্থাৎ সড়কগুলোতে ২টি করে পোলের পর মাত্র একটি করে পোলে আলো জ্বলবে। 
 
বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের উদ্বোধনকালে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালালি সহ ডলারের সংকট তৈরি হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী সকল বিষয়ে সাশ্রয়ী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে রাজশাহী শহরের সড়কগুলোতে যে চমৎকার সড়কবাতি রয়েছে, সেগুলোর একটির পরপর দুটি করে পোলের বাতির আলো বন্ধ করে দেওয়া হলো। এখন থেকে দুইটি পোলের পর একটি করে পোলে বাতি জ্বলবে। আর বাঁধের উপর যে বাতিগুলো রয়েছে, সেগুলো রাত ১১টার পর বন্ধ হয়ে যাবে। এতে রাজশাহীর জন্য কিছুটা হলেও বিদ্যুৎ সাশ্রয় হবে।
 
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন, উপ-সহকারী প্রকৌশলী তানভীর হাসান সজিব ও উপ-সহকারী প্রকৌশলী কামাল পারভেজ সবুজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া

চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন