ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তেরখাদার খাদ্য পরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ৩:৩৩

খুলনার তেরখাদায় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত খাদ্য পরিদর্শক মো. আশরাফুজ্জামান ও তার স্ত্রী রোকেয়া সুলতানার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। দুদকের যশোর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

আজ রোবার (৩১ জুলাই) দুদকের যশোর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. আল আমিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২৬ জুলাই দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত যশোর জেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে মো. আশরাফুজ্জামানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ওঠে। যশোর সমন্বিত দুদক কার্যালয়ে প্রায় ১ কোটি ১৬ লাখ ৯৩ হাজার টাকার সম্পদ থাকার তথ্য গোপন ও ১ কোটি ৯ লাখ ৬ হাজার টাকার জ্ঞাত আয়ের অসঙ্গতিপূর্ণ তথ্য প্রদান করায় দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়।

গত ২৬ জুলাই ওই খাদ্য পরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ মামলা  করা হয়। তারা খুলনার খালিশপুরের মুজগুন্নি এলাকার বাসিন্দা।

এ মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে দুদকের যশোর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে। 

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার