ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে ইদ্রিস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল গ্রেফতার


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ৪:১
মানিকগঞ্জের হরিরামপুরের চাঞ্চল্যকর ইদ্রিস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে (৪২) দীর্ঘ ৭ বছর পর ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। শনিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে ঢাকার সাভার থানার হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দণ্ডিত নজরুল ইসলামের বাড়ি উপজেলার চালা ইউনিয়নের কামারঘোনা এলাকায়।
 
রোববার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৪-এর লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন এ তথ্য জানান।
 
এ সময় র‍্যাব কর্মকর্তা বলেন, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ২০১১ সালের ২৮ নভেম্বর হরিরামপুরের কদমতলা এলাকার রিকসাচালক ইদ্রিস আলীকে শ্বাসরোধের পর গলা কেটে হত্যা করে নজরুল ইসলাম। ওই ঘটনায় নজরুল, ইদ্রিসের স্ত্রী সেলিনা আক্তার, সাত্তার মিয়া ও দুলাল মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা কোমেলা বেগম। গ্রেপ্তারের পর নজরুল তিন বছর দুই মাস কারাভোগের পর জামিনে বের হয়ে পালিয়ে যান।
 
লেফটেন্যান্ট কমান্ডার বলেন, মামলা চলাকালে মারা যান সাত্তার মিয়া। দোষী প্রমাণিত হওয়ায় ২০১৬ সালে নজরুল ও সেলিনাকে তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় আদালত। খালাস দেয়া হয় দুলাল মিয়াকে। এরপর থেকে নজরুল বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ায়। শনিবার রাতে অভিযান চালিয়ে ঢাকার সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ