আড়াই বছর পর খুলনায় নগর পরিবহন চালু
আড়াই বছর বন্ধ থাকার পর খুলনায় ফের চালু হয়েছে ফুলতলা-রূপসা রুটে নগর পরিবহন। সোমবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে ফুলতলায় নগর পরিবহন চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ফুলতলা থেকে রূপসার উদ্দেশ্যে ছেড়ে আসে বাস। করোনার কারণে দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর নগর পরিবহন চালু হওয়ায় খুশি যাত্রীরা।
খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান জানান, করোনার কারণে আড়াই বছর বন্ধ ছিল নগর পরিবহন। এ বিষয়ে খুলনার মিডিয়া, নিরাপদ সড়ক চাইসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে আজ থেকে নগর পরিবহন চালুর ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে ৫-৬টি নগর পরিবহন (বাস) চলাচল করবে।
তিনি আরো জানান, এই রুটে নগর পরিবহন চলাচলের জন্য ফুলতলা থেকে দৌলতপুর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ১০ টাকা এবং সাধারণ যাত্রীদের জন্য ১৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আর রূপসা থেকে ফুলতলা পর্যন্ত সাধারণ যাত্রীদের কাছ থেকে ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে অনেকেই নির্ধারিত ভাড়া দিতে চান না। যাত্রীদের যাতায়াতের দূরত্বের ওপর ভাড়া নির্ধারিত হবে।
সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী আকসেদুল হক জানান, নগর পরিবহন যাত্রীদের জন্য সহজলভ্য। স্বল্প ভাড়ায় এই পরিবহনে শিক্ষার্থীরা যাতায়াত করতে পারে। দীর্ঘ দিন এই পরিবহনটি বন্ধ থাকার পর চালু হওয়ায় শিক্ষার্থীদের জন্য সুবিধা হলো।
জানা গেছে, বন্ধের আগে খুলনা মহানগরীর রূপসা ঘাট থেকে ফুলতলা বাসস্ট্যান্ড পর্যন্ত ৬৫টি নগর পরিবহন (বাস) চলাচল করতো। নগর পরিবহন নামে পরিচিত এই বাসে স্বল্প খরচে যাতায়াত করতেন নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীরা। তবে বাস বন্ধ হওয়ায় রূপসা থেকে ফুলতলা পর্যন্ত সাধারণ যাত্রী এবং শিক্ষার্থীদের যাতায়াতে ইজিবাইক ও মাহিন্দ্রার ওপর নির্ভর করতে হতো। ফলে অধিক ভাড়া গুনতে হতো।
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না জানান, খুলনায় ফের নগর পরিবহন চালু হয়েছে, এটি আমাদের আন্দোলনের ফসল। খুলনাবাসীর প্রাণের দাবি নগর পরিবহন চালুর জন্য আমরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছি। যার ধারাবাহিকতায় অবশেষে খুলনা মোটর বাস মালিক সমিতি নগর পরিবহন চালুর উদ্যোগ নেয়। এজন্য নিসচার পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি জানান, রূপসা-ফুলতলা, রূপসা ব্রিজ-জিরো পয়েন্ট-বিকেএসপি আটরা, ডুমুরিয়া-গল্লামারী-রেল স্টেশন, ফেরিঘাট-জোড়াগেট-পলিটেকনিক কলেজ-মহসীন কলেজ-পিপলস মিলস্-নতুন রাস্তা, শিববাড়ী-সোনাডাঙ্গা-বয়রা-নতুন রাস্তা, রূপসা ব্রিজ-লবণচরা-শিপইয়ার্ড-জজ কোর্ট এসব রুট অনুসরণ করে যেন নগর পরিবহন চলাচল করে।
জামান / জামান
বরিশাল বিভাগে এসএসসি ১৯৮৬ বাংলাদেশ'র দিনব্যাপী নৌ-বিহার
আওয়ামী লীগ আমলে ‘নির্দলীয়’ প্রত্যয়ন নেওয়া রোকন এবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী
অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয় : মন্ত্রী-সচিবের নির্দেশ উপেক্ষিত, ঘুষ ছাড়া নড়ে না ফাইল
তারুণ্যের শপথ: মাদক ও আগামীর বাংলাদেশ নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত
ঢাকার ৫৬টি খাল অবৈধ দখলমুক্ত করার ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসকের
সালমান শাহ হত্যার বিচারের দাবিতে প্রেসক্লাবের সামনে ভক্তদের মহা মানববন্ধন
হাতিরঝিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা জাহিদের ইন্তেকাল
নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে 'ওমেন্স জব ফেয়ার- ২০২৬ ' অনুষ্ঠিত হয়
উত্তরায় ফুটপাত দখলকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ, ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক
ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত ও লুটেরাদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন