ধর্মপাশা উপজেলায় লকডাউনে সক্রিয় আইনশৃংখলা বাহিনী
করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী ধর্মপাশা উপজেলায় পালিত হচ্ছে কঠোর লকডাউন। বৃহস্পতিবার সকাল থেকে সর্বাত্মক লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছে প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই ফাঁকা রাস্তাঘাট। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। লকডাউনের আওতামুক্ত ব্যতীত খোলেনি অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান। সর্বত্র কমেছে মানুষের উপস্থিতি। এবার লকডাউন কার্যকরে মাঠপর্যায়ে প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার হওয়ায় প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছে না কেউ।
সরেজমিন দেখা যায়, বন্ধ রয়েছে জরুরি ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান।সদরে মানুষের উপস্থিতি অপ্রতুল। উপজেলা সদরে পুলিশ ও আনসার সদস্যরা, উপজেলা প্রশাসন লকডাউন কার্যকরে একযোগে সক্রিয় ভূমিকা পালনকরছেন। মহড়া দিচ্ছেন অলি-গলিতেও। আইনশৃঙ্খলা বাহিনী হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচারনার পাশাপাশি, জনসাধারণকে বিনা প্রয়োজনে বাহিরে যেতে নিষেধ করছেন।এদিকে, কেউ বিনা প্রয়োজনে বাহিরে এলে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মহড়াকালে সরকারি আইন ও স্বাস্থ্যবিধি না মানায় অভিযান চলার সময় চার ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।
তখন জনসাধারণ কে নিজেদের স্বার্থে ৭দিন ঘরে থাকার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে রাস্তায় বের হলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। কঠোর লকডাউন বাস্তবায়নে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’