খুলনায় শিশু অপহরনের মামলায় স্বামী-স্ত্রীর ১৪ বছর কারাদণ্ড
খুলনায় শিশু অপহরনের মামলায় স্বামী ও স্ত্রীকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাদের দুইজনকে ১৪বছর করে সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আঃ ছালাম খান আজ সোমবার (০১ আগস্ট) এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন পিপি এড. ফরিদ আহমেদ।দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মমিন সরদার (৩০) ও তার স্ত্রী মোছাঃ রেখা (২৬)। তারা খানজাহান আলী থানাধিন গিলাতলা অহিদের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত স্বামী ও স্ত্রী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বেঞ্চ সহকারি মোঃ রুবেল খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৪ আগস্ট গিলাতলা মধ্যপাড়াস্থ ইফতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্রী সুবর্না লুৎফা (১০) কে অপহরন করে নিয়ে যায় আসামিরা। এঘটনায় ওই ছাত্রীর বাবা মিনা সুমন বাদি হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন নং(১৩)।
মামলার তদন্তকর্মকর্তা অভিযান চালিয়ে ১নং আসামিকে গ্রেফতারসহ ভিকটিমকে বগুড়া থেকে উদ্ধার করেন। এরপর একই বছরের ১৯ নভেম্বর তাদের দুইজনকে অভিযুক্ত করে তদন্ত কর্মকর্তা এস আই শেখ আঃ রহিম চার্জশিট দাখিল করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ