ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাতে নোবিপ্রবির হলে সাপ আতঙ্ক, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১-৮-২০২২ বিকাল ৫:৪৫

হলের ভেতর কদিন পর পর সাপের দেখা মেলায় আতঙ্ক বিরাজ করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল জুড়ে।

জানা যায়, ১ই আগষ্ট রাত ১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের তৃতীয় তলায় দুইটা সাপ দেখা যায়। এসময় হলে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন । পরে অনেক চেষ্টার পর তারা একটি সাপ মারতে সক্ষম হয়, বাকিটা পালিয়ে যায়। এর আগে একই তলায় জুতার মধ্যে সাপ উদ্ধার করা হয়।
গভীর রাতে বিদ্যুৎ না থাকায় সাপ আতঙ্কে আতঙ্কিত হয়ে হলের বাইরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে হল কর্তৃপক্ষের সাপ নিধনের আশ্বাসে হলে ফিরে যায় শিক্ষার্থীরা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ঠিকমতো পরিষ্কারের অভাবে সন্ধ্যার পর বিষাক্ত সাপ ঝোপঝাড় থেকে বেরিয়ে আসছে প্রতিনিয়ত। আবাসিক হল, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে অবাদে ঘুরে বেড়াচ্ছে এসব সাপ। সাপের এই উপদ্রব বাড়ায় বেশি অনিরাপদ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নিচ তলার কক্ষ ও বাথরুমগুলো। গরমের কারণে সন্ধ্যার পর প্রায়ই জায়গায় দেখা মিলছে সাপের।

বিশ্ববিদ্যালয়ে সাপের এই উপদ্রব বাড়ায় আতঙ্কে আছেন শিক্ষার্থীরা। হলে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী  জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

এদিকে সাপ থেকে শিক্ষার্থীদের নিরাপদ করতে উদ্ধার অভিযানে আসে নোয়াখালী জেলা  ফায়ার সার্ভিসের একটি টিম।

এ বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রভোস্ট ড. মহিনুজ্জামান   বলেন, সাপ আতঙ্ক থেকে রক্ষার্থে সারারাত আমরা হল প্রভোস্টসহ সহকারী প্রভোস্টবৃন্দ আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে হলে অবস্থান করেছি। আজ সোমবার সকালে ফায়ার সার্ভিস টিম এনে সম্পূর্ণ হলে সাপ উদ্ধার অভিযান চালানো হয়েছে। এ সময় কোন সাপ পাওয়া যায়নি। সবশেষে হলের আশপাশে ভালো মত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজন মত কার্বলিক এসিড ছিটানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?