ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের লিচুর গ্রাম মুন্সিরহাটে বিক্রি জমজমাট


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৭-৫-২০২১ বিকাল ৫:৫২

ঠাকুরগাঁওয়ে লিচুর বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে জেলার বাজারগুলোতে লিচু বিক্রি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় লিচুর গ্রাম নামে পরিচিত পৌর শহরের মুন্সিরহাটে রাস্তার ধারে অস্থায়ীভিত্তিতে হাট বসেছে। হাটে ছোট নারী, শিশু, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন বয়সীরা লিচুর পসরা সাজিয়ে বসেছেন। বিভিন্ন দামে বিক্রি করছেন লিচু। বৃহস্পতিবার (২৭ সে) সেখানে গিয়ে দেখা যায়, আশপাশের বিভিন্ন বাগান থেকে লিচু সংগ্রহ করে রাস্তার ধারে দোকান সাজিয়ে বসেছেন তারা। আর ক্রেতাও ভিড় করছেন প্রচুর।  

 


জানা গেছে, পৌর শহরের মুন্সিরহাট এলাকায় রাজা, বাদশাসহ বেশ কয়েকটি লিচুর বাগান রয়েছে। বাগানগুলো চাঁপাইনবাবগঞ্জের মৌসুমি ফল ব্যবসায়ীরা চুক্তিভিত্তিক কিনেছেন। এরমধ্যে ব্যবসায়ী আজহারুল ইসলাম ১১টি বাগান কিনেছেন। বর্তমানে গোলাপী, চায়না-৩, মাদ্রাজি ও বোম্বে জাতের লিচু গাছ থেকে পাড়া শুরু হয়েছে। আর বাগানের চারপাশের এলাকার মানুষেরা বাগানে গিয়ে লিচু তুলে দিয়ে ও কুড়িয়ে ৫০০ থেকে -৭০০ লিচু সংগ্রহ করছেন প্রতিদিন। সেগুলো বাড়ির পাশেই মহাসড়কের এক ধারে বিক্রি করছেন বিভিন্ন দামে। এতে নারী, শিশু, যুবক, বৃদ্ধরা লিচুর মৌসুমি ব্যবসা করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

লিচু বিক্রি করতে আসা মুন্সিরহাট গ্রামের ছোট শিশু হৃদয় বলে, বাগানে লিচু ভেঙে দিয়ে ৫০০ লিচু পেয়েছি। সেগুলো এখানে বিক্রি করছি। লিচু কিনতে আসা পৌর শহরের টিকাপাড়া মহল্লার বাসিন্দা হুসনেয়ারা বলেন, এ সময়টাতে প্রতি বছর এখানে আসি। প্রতি ১০০ লিচু ১৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। চাহিদা অনুযায়ী খুব স্বল্পদামে ভালো লিচু পাওয়া যাওয়ায় এখানে কিনতে এসেছি।

 


এছাড়াও পৌর শহরের বিভিন্ন স্থান ও জেলার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে লিচু। এরমধ্যে পৌর শহরের কালীবাড়ী বাজার, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও রোড, মুন্সিরহাট, গোধুরী বাজারসহ জেলার অন্যান্য বাজারে গোলাপী, চায়না-৩, বোম্বে, মাদ্রাজি জাতের লিচু বিক্রি করতে দেখা যায়। প্রতি ১০০ গোলাপী জাতের লিচু বিক্রি হচ্ছে ১০০ থেকে দেড়শ টাকায়। এক হাজার লিচু বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। এগুলোর মধ্যে  উৎপাদনকৃত চায়না-৩ জাতের লিচুর চাহিদা থাকে সবচেয়ে বেশি। এই লিচু খেতে যেমন স্বুস্বাদু তেমনি ছোট আঁটি ও মাংসে পরিপূর্ণ থাকায় বিক্রিও হয় প্রচুর।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাসেল ইসলাম জানান, এ বছর জেলায় ৮৯৯ হাজার হেক্টর জমিতে লিচুর ফলন হয়েছে। এতে প্রতি হেক্টরে ৪ দশমিক ০৫ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে গোলাপী, মাদ্রাজি, চায়না-৩ জাতের লিচু বাজারে বিক্রি হতে শুরু করলেও আর কয়েকদিনের মধ্যেই অন্যান্য জাতের লিচুও বাজারে উঠবে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবু হোসেন জানান, এ বছর লিচুর ফলন ভালো হয়েছে। জেলার লিচু বাগান মালিকদের কৃষি বিভাগ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ ও সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। লিচুতে এ বছর পোকামাকড় তেমন একটা নেই। করোনা পরিস্থিতির কারনে পরিবহনে কিছুটা সমস্যা থাকলেও ধীরে ধীরে তা স্বাভাকি হওয়ায় কৃষকরা লিচুর ভালো দাম পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়