কাশিয়ানীতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের কাশিয়ানীতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২ আগস্ট) সকালে উপজেলার ভাট্টাইধোবা গ্রামের সেলিনা বেগমের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেলিনা বেগম। তিনি বলেন, গত ২৯ মে কাগদী গ্রামের সিজানুর রহমান খুন হন। কিন্তু ওই হত্যাকান্ডের ঘটনায় আমার দুই ছেলে ও পুতনীকে মামলার আসামী করা হয়। কিন্তু ঘটনার সময় আমার দুই ছেলে কর্মস্থলে ও পুতনি স্কুলে ছিল। কিন্তু এদেরকে মামলায় মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে।
তিনি আরো বলেন, হত্যা মামলায় আসামি করায় আমার দুই ছেলে বাড়ি থেকে পলাতক রয়েছে আর পুতনি জামিনে রয়েছেন। আমি একজন হার্টের রোগী। আমার দুই ছেলে পলাতক থাকায় আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছে। এতে আমরা মানবেতর জীবনযাপন করছি। এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের কাছে দাবি জানাচ্ছি। সেই সাথে এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাই।
সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার্থী সুবর্ণা খানম বলেন, এ মামলায় আমাকেও আসামি করা হয়েছে। ঘটনার সময় আমি স্কুলে ছিলাম। বর্তমানে আমি জামিনে রয়েছি। এ মামলায় আসামি করায় আমি ঠিকভাবে পড়ালেখা করতে পারছি না। এতে আমি ভালোভাবে এসএসসি পরীক্ষা দিতে পারব না। আমি এ মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবি জানাই।
সংবাদ সম্মেলনে নূরুন্নাহর বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied