ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে দেড় বছর পর চালু হলো প্রধানমন্ত্রীর উপহারের বাস


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ১:৩৯
জ্বালানি তেল ও চালকের বরাদ্দ না থাকার কারণে বন্ধ থাকা কমলগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর উপহারের বাস সার্ভিসটি ফের চালু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকাল থেকে বাস সার্ভিসটি চালু হয়। বাস সার্ভিস চালুর ফলে মহাখুশি কলেজ পড়ুয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীরা।
 
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন বলেন, জ্বালানি তেল ও চালকদের বরাদ্দ বন্ধ থাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর উপহারের বাসটি দীর্ঘদিন বন্ধ ছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর জ্বালানি ও চালকদের বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। মঙ্গলবার থেকে সাময়িকভাবে বাস চালু করা হয়েছে। জ্বালানি তেল ও চালকের খরচ শিক্ষার্থীদের হাফ ভাড়ার সাথে কলেজগুলোর ফান্ড থেকে অর্থ সমন্বয় করে প্রদান করতে অনুমোদন নেয়া হয়েছে।
 
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য ২০১৭ সালের ১৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাস উপহার দেন। তখন কমলগঞ্জে ছিল ভয়াবহ বন্যা। বন্যার ক্ষত কেটে যাওয়ার পর ২০১৮ সালের ১৯ জুলাই আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। ওই সময়ে গাড়ির জ্বালানি তেল আর চালক-হেলপারের নামে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অর্থ বরাদ্দ দেওয়া হতো কমলগঞ্জের ইউএনও অফিসে। সেখান থেকেই গাড়ির জ্বালানির অর্থ আর চালক-হেলপারের বেতন দেয়া হয়। বাস সার্ভিস চালু থাকা অবস্থায় ২০২০ সালের মার্চে করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে বাস সার্ভিসটিও সাময়িক বন্ধ হয়।
 
এমতাবস্থায় ২০২০ সালের নভেম্বরে বাসের জ্বালানি তেল আর চালক-হেলপারের নামে হঠাৎ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দ বন্ধ হয়ে যায়। তারপর থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত কলেজ শিক্ষার্থীদের স্বল্প খরচে যাতায়াত করা বাসটি বন্ধ হয়ে যায়। 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান